আগামীকাল ঘোষিত হতে যাচ্ছে একাত্তরের অন্যতম ঘাতক কাদের মোল্লার রায়।একাত্তরের ইসলামী ছাত্রসংঘ কর্তৃক গঠিত আল বদর এর নৃসংশতা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই।স্বাভাবিক রায় হলে সেটা কি হতে যাচ্ছে সে বিষয়টাও এক রকম পরিষ্কার। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসি নিয়ে জামাত কোন অবস্থান নেয় নি কারন বাচ্চু রাজাকার বর্তমান জামাতের সাথে দৃশ্যত যুক্ত ছিল না কিন্তু কাদের মোল্লার বিষয়ে বিচারের রায় আন্দাজ করতে পেরেছে জামাত এবং তাদের অন্যতম কুখ্যাত এই নেতাকে বাঁচাতে মরন কামড় দিতে যাচ্ছে।
আগামীকাল রায় ঘোষনাকে সামনে রেখে হরতাল ডেকেছে জামাত। এবং হয়তো বড় ধরনের সহিংসতারও গোপন প্রস্তুতি নিয়ে রেখেছে। এ পরিস্থিতিতে সরকার যেন জামাতের ফাঁদে পা না দেয়।যুদ্ধাপরাধের অভিযুক্ত দলটি কোনঠাসা অবস্থায় আছে।এ পর্যায়ে দলটি আন্তঃর্জাতিক পরিমন্ডলে নিজেদের নিগৃহীত এবং নির্যাতিত হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং এ কাজকে আরও কার্যকর করার জন্য নিজেদের কর্মীদের লাশের রাজনীতি করতেও পিছপা হবে না।এ পরিস্থিতে সরকার যেন বুদ্ধিমত্তার সাথে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে।এবং সরকারের দলীয় সংগঠনকে যেন জামাত প্রতিরোধে সরাসরি মাঠে না নামানো হয়। জামাত চাইছে দেশে একটা গৃহযুদ্ধের মত পরিস্থিতি তৈরী করে আর একটা ওয়ান ইলেভেনের মত সরকার ক্ষমতায় আনতে যাতে এই সুযোগে তারা তাদের নেতৃবৃন্দকে নিরাপদে সরিয়ে আনতে পারে।
সরকারের একটু কৌশলী অবস্থানই এখন পারে একাত্তরের খুনীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে ।একই সাথে প্রত্যেক নাগরিকেরই উচিত এই ট্রাইব্যুনালের পাশে দাড়ানো সেটা যে কোনভাবেই হোক না কেন।যুদ্ধাপরাধের বিচার কোন রাজনৈতিক ইস্যু নয়, আমি শুধু আমার পূর্বপুরুষের হত্যার বিচার চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




