সাহারার সাথে চুক্তি বাতিল করলো বিসিবি






০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে আর ‘সাহারা’ লেখা থাকছে না। ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। চুক্তির মেয়াদ শেষ হতে ১৫ মাস বাকি ছিল। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। সাহারার সঙ্গে চুক্তি শেষের বিষয়টি তখনই প্রকাশ্যে আসে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাহারাকে ‘না’ বলে দেওয়ার বিষয়ে বিস্তারিত না জানালেও ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।” এখন আর্থিক সমস্যায় জর্জরিত সাহারা গ্রুপ। গ্রুপের কর্ণধার সুব্রত রায় এখন কারাগারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন