
গ্রুপপর্বে আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি শক্তিশালী ইংল্যান্ডকেও পরাজিত করে টিম বাংলাদেশ। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পান টাইগাররা।
কোয়ার্টার ফাইনালে অবশ্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল যে পারফরম্যান্স করেছে তা গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের মন জয় করেছে।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে টাইগারদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণসংবর্ধনা দেওয়ার। আজ বিকেল ২.৩০ মিনিটে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনার।
বাংলাদেশ ক্রিকেট দলের এই গণসংবর্ধনায় অনুষ্ঠিত কনসার্টে দর্শকদের মাতাবে ব্যান্ড দল মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও নেমেসিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




