somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষে শাড়ি পরার মোবাইল অ্যাপস

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর একদিন পরই আসছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। বাংলার ঐতিহ্যের এই দিনে মেয়েরা পরে শাড়ি। শাড়িতে হয় বাংলার নারীরা আরো সুন্দর। এতদিন আমরা জানতাম ট্যাক্সি ডাকা, খাবার রান্না বা ডাক্তার এর পরামর্শ এর সব কিছুর জন্যই রয়েছে মোবাইল অ্যাপস। কিন্তু এবার শাড়ি পরার জন্যও বাজারে চলে এলো মোবাইল অ্যাপ্লিকেশন। বাংলা নববর্ষ উপলক্ষে শাড়ি পরার জন্য বের হয়েছে বিভিন্ন ধরনের অ্যাপস। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও ঐতিহ্যগত তথ্য উপস্থাপন করতে তথ্যপ্রযুক্তি এই অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাড়ি পরাকে উৎসাহিত করতে স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য অভিনব অ্যাপস তৈরি করেছে রেভারি করপোরেশন।

হাউ টু ওয়্যার অ্যা শাড়ি নামের এ অ্যাপ্লিকেশনটিতে দেখানো হয়েছে কীভাবে শাড়ি পরতে হয়। তাতে কুচি দেওয়া থেকে শুরু করে ঘোমটা পর্যন্ত গ্রাফিক্স দিয়ে দেখানো হয়েছে সবকিছু। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা জানান, শাড়ি আমাদের এবং এই সাব-কন্টিনেন্টের নারীর একটি স্টেটমেন্ট। কোন স্টাইলের শাড়ি কীভাবে পরতে হবে, তা এখানে দেখানো হয়েছে।

এই অ্যাপসে বিভিন্ন স্টাইলে শাড়ি পরার সঙ্গে নানা রকমের মিউজিক সেট করা আছে। কেবল শাড়ি পরা দেখলে একঘেয়েমি চলে আসতে পারে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশে আজকাল মেয়েরা বেশ ফ্যাশন সচেতন। তারা গায়ে হলুদের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গল্পের মতো আটপৌরে শাড়ি পরার চেষ্টা করেন। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে তারা বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে চান। মূলত তাদের জন্যই এই অ্যাপস। যারা শাড়ি পরতে বান্ধবীর জন্য অপেক্ষায় থাকেন, তারা হাউ টু ওয়ার অ্যা শাড়ি মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। পলকেই জেনে যাবেন বিভিন্ন স্টাইলে শাড়ি পরার নিয়ম।

এই অ্যাপসে নিভি, বাঙালি, রাজস্থানি, কুর্গি, মারমেইডসহ বেশ কয়েকটি স্টাইলে শাড়ি পরার নিয়ম দেখানো হয়েছে। ৩৫ মেগাবাইটের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা http://goo.gl/NS72Z এবং আইফোন ব্যবহারকারীরা http://goo.gl/48nmn থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত :www.reveriegroup.com ঠিকানায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×