
এর আগে শুভস্রী যৌথ প্রযোজনায় ’আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন।
এ সম্পর্কে ছবিটির প্রযোজক জানান, ‘আমাদের নতুন ছবি ‘স্বর্গীয় প্রেম’ এর জন্য কলকাতার শুভশ্রী’র সাথে মোটামুটি আমাদের কথা পাকাপাকি হয়েছে। তিনিও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। চলতি মাসের ১৯ তারিখ কলকাতা গিয়ে তাকে লিখিতভাবে চুক্তিবদ্ধ করাবো। আমরা এই ছবিতে অনেক বড় বাজেট রাখছি। ছবিতে নতুন নতুন চমক থাকবে।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ‘স্বর্গীয় প্রেম’ নির্মিত হবে। এর আগে একই প্রোডাকশন হাউজ থেকে ‘সুইটহার্ট’ ছবিটি নির্মিত হয়েছিল। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


