somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের উন্নয়ন চাই, তবে নিজের বাস্তুভিটা ও অস্তিত্ব বিলীন করে নয়!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে ভুমি তলদেশে ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে চুনাপাথরের বড় খনি আবিষ্কার হওয়ায় সমগ্র দেশবাসীর ন্যায় আমিও অনেক বেশী আনন্দিত/খুশি হয়েছিলাম। এত বড় প্রাপ্তি, দেশের উন্নয়ন-আনন্দিত/খুশি না হয়ে উপায় আছে? কিন্তু সে আনন্দ/খুশি বেশীক্ষন স্থায়ী হয়নি যখন দেখলাম এই আনন্দ/খুশির পিঁছনে লুকিয়ে আছে আমিসহ আমার এলাকার হাজারও পরিবারের বাস্তুভিটা থেকে উচ্ছেদ আতঙ্ক। নিজেদের অস্তিত্বের প্রশ্ন!

সদ্য আবিষ্কৃত তাজপুর চুনাপাথর খনি থেকে ব্যনিজ্যিকভাবে চুনাপাথর উত্তোলন করলে-শুধুমাত্র বারফালা, তাজপুর, নাজিরপুর, জোলাপাড়া, লক্ষ্মীপুর ও দৌলতপুর-এই ৬টি গ্রামের আমিসহ কমপক্ষে ১,৯৫৩ পরিবারের ৩,৯৬৯ জন মানুষ তাদের বসতবাড়ী, পুকুর, বাগান ও ফসলী জমি থেকে সম্পন্নভাবে উচ্ছেদ হবে। পাশাপাশি বিলাশবাড়ী ইউনিয়নের ৭,৬৮৯ পরিবারের ২৬,৬৬৪ জন মানুষ আংশিকভাবে বসতবাড়ী, পুকুর, বাগান ও ফসলী জমি থেকে আংশিকভাবে উচ্ছেদ বা কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তাছাড়া, খনি খনের ফলে এলাকার ভুমি অবক্ষয় ঘটবে, অরন্য উচ্ছেদ হবে, ভূমি অভ্যন্তরে ক্ষতিকারক ভিসুয়ালের অনুপ্রবেশ ঘটবে, বাতাসে প্রচুর পরিমানে ধুলি কনার সৃষ্টি হবে, তাপমাত্রা বৃদ্ধিপাবে, বাতাসের আদ্রতা ও বাতাসের গতি কমে যাবে, ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমান কমে যাবে, উচ্চশব্দের সৃষ্টি হবে, ভুঅভ্যন্তরে কম্পনের মাত্রা বৃদ্ধি পাবে, জমির লবনাক্ততা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি মানব স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

শুধু বিলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নয় সমগ্র বদলগাছি উপজেলা, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার মানুষ মারাত্ত্বক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পরিবেশের নেতিবাচক পরিবর্তনের ফলে উক্ত এলাকার জনগণ কানে কম শোনা, চোখে কম দেখা, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেষ্টরেলের মত্রা বৃদ্ধিসহ হৃদরোগ, কিডনীরোগ, ক্যান্সার এর মত মারাত্বক রোগে আক্রান্ত হবে।

ভুঅভ্যন্তরে কম্পনের সৃষ্টি হওয়ায় এলাকার কাঁচা-পাকা বাড়িঘর ভেঙ্গে পড়বে, ফসলী জমি জমা ডেবে যাবে, জমির পানি ধারণ ক্ষমতা কমে যাবে। ভূপৃষ্টের পানি দূষিত হয়ে পড়বে এবং ভূঅভ্যন্তরে পানির লেভেল অনেক নিচে নেমে যাবে। ফলে সমগ্র এলাকা পানি সংকটে পতিত হবে।

নিজেদের বাস্তুভিটা ও অস্তিত্ব রক্ষায় কাউকে কোন প্রকার ছাড় প্রদান নয়। প্রয়োজনে বুকের শেষ রক্তবিন্দু দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষারর সংগ্রামে লিপ্ত হোন। কারণ অধিকার কেউ কাউকে স্বেচ্ছায় অর্পন করনা, অধিকার নিজেদের অর্জন করতে হয়, নিজেদের ছিনিয়ে নিতে হয়। তাই নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। বাস্তুভিটা রক্ষা সংগ্রাম কমিটিতে যোগ দিন এবং নিজেদের বাস্তুভিটা ও অস্তিত্ব রক্ষা করুন!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×