আকাশের ঐ নীলে কী দেখো
রাতের আধারে কার খোজ করো
পথে পথে কার জন্য তুমি হেটেঁ যাও
সবুজ ঘাসের উপর যে শিশির কণা
তার ঠিকানা তো তুমি আজো পেলেনা
যে পথিকেরা তাদের পথ কে জানে না
তারাতো পথ হারাবেই,তবে তুমি কী তাদেরই দলে?
মেঘের গর্জনে কী তুমি আজ দিশে হারা
কবে পাবে তুমি নীড়ের ঠিকানা
এই অজানাদের ভিড়ে কবে যে
নিজেই নিজেকে হারিয়ে ফেলেছ
তা তুমি বোঝোনা
নাকি বুঝতে চাও না?
মনে করে দেখো
ঠিক কবে আয়নাতে নিজেকে দেখেছ
যান্ত্রিকতা কোথায় নিয়ে গেছে তোমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



