জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত : পলাশ সভাপতি, জুনায়েদ সম্পাদক
২১ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পলাশ মাহমুদ (ইনকিলাব) সভাপতি ও সাঈদ জুনায়েদ (বাসস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মাশরেকুল ইসলাম রাহাত (ইনডিপেনডেন্ট), যুগ্ম সম্পাদক পদে ইমরান শাহরিয়ার (ডেসটিনি), কোষাধ্যক্ষ পদে মো. হারুন-অর-রশিদ (আজকালের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে জাকারিয়া পলাশ (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
তিনটি কার্যকরী পরিষদ সদস্য পদে আদিত্য শুভ্র (আমাদের সময়), হাসানুল বান্না (ইউএনবি) এবং নাজমুল হক জেনিথ (খবর) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দু‘টি প্যানেলে ৯টি পদের বিপরীতে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
বৃস্পতিবার জাবিসাসের কার্যালয়ে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী অধ্যাপক,কে এম মহিউদ্দিন ও প্রভাষক নাজমুল হাসান তালুকদারের সম্মন্বয়ে গঠিত নির্বাচন কমিশন সকল প্রকার ব্যবস্থা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন