ইংল্যান্ডের ওয়েম্বলিতে গেলে শুনবেন, 1966 বিশ্বকাপ জয়ের পর ইংলিশদের সেই কানফাটা উল্লাস। আরেকটু খেয়াল করলে শুনতে পাবেন, একই স্টেডিয়াম থেকে ইংলিশদের বিলাপও ভেসে আসছে। বিলাপটা একই মাঠে 1953 সালে হাঙ্গেরির কাছে হারের নিদারুণ মর্মজ্বালা!
মন্টেভিডিওর সেঞ্চেনারিও স্টেডিয়াম উরুগুয়ের বিশ্বকাপ জয়ের নস্টালজিয়া ছড়াচ্ছে। একই কায়দায় মারকানা স্টেডিয়াম থেকে 1950 বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের হারের নাড়িছেঁড়া আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে। বার্সেলোনার নু্য ক্যাম্পের খিলানগুলো ক্যাটালানদের গৌরবগাঁথা বলছে। আবার সৌদি আরবের কিং ফাহদ স্টেডিয়ামে মার্বেল পাথর আর স্বর্ণের ভিআইপি বক্সের সন্ধান পেলেও বিশ্বকাপ জয়ের উন্মাদনা ওখানে খুঁজে পাবেন না।
বিশ্বকাপ নিয়ে চেপ্টা হয়ে যাচ্ছি। সামান্য সময় পেলাম। ওটাই কাজে লাগালাম। সবাই ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


