সেবার হট ফেভারিট হাঙ্গেরিকে হারিয়ে শিরোপাটা জার্মানি ঘরে তুলবে _ এটা অনেকেই ভাবতে পারেন নি। ফাইনাল ম্যাচ শেষ হতে মাত্র 6 মিনিট বাকি। শক্তির ভারসাম্য তখনো অটুট। 2-2 ব্যবধানে ম্যাচ ড্র।
শ্বাস রুদ্ধকর উত্তেজনা। জার্মান ফরোয়ার্ড হেলমুট রন বল পেয়ে ছুটলেন তীর বেগে। অর্ধ-বৃত্তাকার রক্ষণ-বু্যহ গড়ে তুললো হাঙ্গেরির ডিফেন্ডাররা। রন কায়দা মতো ল্যানটোসকে ফাঁকি দিয়ে বাঁ পায়ে নিলেন আচমকা শট। ওতেই গোলকীপার গ্রোসিক্স কাবু।
জার্মানির খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার হ্যারিবার্ট জিমারম্যান দক্ষিণ আমেরিকান স্টাইলে তখনও চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন :'গো-ল-ল-ল -ওল'। আর এটাই ছিল শিরোপা নির্ধারণকারী গোল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বিশ্বকাপে সেবারই প্রথম খেলার সুযোগ পায়। আর এটাই ছিল তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। জিমারম্যানের সেই গলা ফাটানো আওয়াজ পরবর্তীকালে হয়ে যায় জার্মানির পুনরুথ্থানের প্রতীক। তার সেই আওয়াজ ও গোলের দৃশ্য পরবর্তীকালে প্রখা্যাত জার্মান চিত্র পরিচালক ফাসবিন্ডারের 'দি ম্যারিজ অব মারিয়া ব্রাউন' ফিল্মেও দেখানো হয়েছে।
বালাক আজকের উদ্ভোধনী ম্যাচে খেলতে পারছেন না। উদ্ভোধনী ম্যাচে নানা অঘটন হতেই পারে এবং হয়। বালাকের ইনজুরি কোস্টা রিকাকে বাড়তি প্রেরণা যোগাতে পারে। দেখা যাক কি হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


