পায়ের নিচে ফোরেন্স
১০ ই জুন, ২০০৬ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ নয়, স্রেফ গা গরমের ম্যাচ। এ কারণেই কি ব্রাজিলের তারকা ফুটবলার গ্যারিঞ্চার দেয়া গোলটি জাতে উঠলো না?
1958 সাল। সুইডেনে বিশ্বকাপ খেলতে যাবার আগেই ব্রাজিলের জাতীয় দল ইতালির ফোরেন্স নগরী কাঁপালো। ফিওরেন্তিনার ডেঞ্জার জোনে ঢুকলেন গ্যারিঞ্চা। একে একে তিন ডিফেন্ডার কাবু। সামনে এগিয়ে আসায় গোলকীপারও ধরা খেলেন। কিন্তু শ্যুট নিতে গিয়ে গ্যারিঞ্চা দেখলেন ঠিক গোল লাইনের উপর দাঁড়িয়ে রয়েছেন আরেক জন ডিফেন্ডার। শরীরের মুভমেন্ট দেখে সবাই ধরে নিল, গ্যারিঞ্চা কষে শট নিচ্ছেন। কিন্তু তিনি বলে টোকা মেরে সামান্য ডানে তা গড়িয়ে নিলেন। ততক্ষণে গোলকীপার পোস্টের নিচে এসে হাজির। ডানে-বামে প্রতিরোধ। গ্যারিঞ্চা মাটি কামড়ানো শটে বলটি গোলীর দু পায়ের ফাঁক দিয়ে জালে জড়ালেন।
বলটা বগলদাবা করে তিনি সেন্টারের দিকে হাঁটছেন। নত মুখ। কিন্তু তার রাজসিক হাঁটার ধরন যেন বলছে : 'এই মাত্র যে গোলটি দিলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন। না করে উপায় কী? পুরো ফোরেন্স নগরী তো এখন আমার পায়ের নিচে'।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।
এরা নিজেরাই...
...বাকিটুকু পড়ুননেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন