somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেসাস গিল ওয়াই গিল

২০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1969 সালের মাঝামাঝি সময়। স্পেনের গুয়াদালমা পাহাড়ে নির্মিত বিশাল হল রুমটির জৌলুস চোখে পড়ার মতো। বিয়ে, দীক্ষা দান আর সম্মেলনের জন্য এ চেয়ে মনোরম স্পট আর হতেই পারে না!
কিন্তু প্রলয় কাণ্ড উদ্ভোধনী দিনেই! খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা হল রুমটি বিকট শব্দে ভেঙে পড়লো অতিথিদের নিয়েই । নিচে পাথরের অজস্র নুড়ি। 52 অতিথি প্রাণ হারালেন।
পাবলিকের টাকায় বিনা অনুমতিতে আর সনদধারী কোনো আর্কিটেক্ট ছাড়াই হল রুমটি নির্মিত হয়।
হলের মালিক ও নির্মাতা জেসাস গিল ওয়াই গিল ঠাঁই পেলেন কারাগারে । জেনারেল ফ্রাঙ্কো মাফ করে দেয়ার আগে তিনি জেলের ঘানি টানলেন দু বছর তিন মাস। মুক্তি পেয়ে মনোযোগ দিলেন দেশের সেবায়। তবে সেই পুরনো পেশায় _ নির্মাণ শিল্পে।
কয়েক বছরেই ফুলে-ফেঁপে উঠলো জেসাসের ব্যাংক অ্যাকাউন্ট। হাতে পেলেন অ্যাথলেটিকো মাদ্রিদের মালিকানা। কপালটা সত্যি খুলে গেলো এবার। ফুটবল ক্লাবের মালিক হবার সুবাদে শিগগির তিনি বনে গেলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্বে।
জেসাস রাজনীতিতে নাম লেখালেন সুযোগটাকে কাজে লাগিয়ে। 1991 সালে তিনি মারবেলা নগরীর মেয়রও নির্বাচিত হলেন। স্পেনে এতো বেশি ভোটের ব্যবধানে কেউ জিতেনি। তার নির্বাচনী প্রচারণা ছিল আকর্ষণীয় : 'আমাকে জেতান। মারবেলার রাস্তাঘাটে চোর আর মাদকাসক্ত থাকবে না। আরবের শেখ আর বিদেশী পর্যটকরা নিয়ন্ত্রিত এলাকায় ফূর্তির সুযোগ পাবেন'।
কিন্তু তার শক্তির উৎস সেই অ্যাথলেটিকো মাদ্রিদই রয়ে গেলো। দলটি তখন বাজে পারফরমেন্স দেখাচ্ছে। তার ক্লাবে কোচদের আয়ু ছিল মাত্র কয়েক সপ্তাহ। দল হারার পর কোচকে রাখবেন নাকি রাখবেন না _ এই ইসু্যতে জেসাস পরামর্শ চাইতেন প্রিয় ঘোড়া 'ইমপ্রেসিও'র কাছে।
-'ইমপ্রেসিও, আমরা হেরে গেছি'
-'আমি জানি, গিল'
-'দোষটা কার?'
-'আমি জানি না, গিল'
-'হঁ্যা, তুমি জান ইমপ্রেসিও। কোচের দোষ'
-'তাহলে দেরি কেন? এখনই বরখাস্তকরো'।







সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×