সপ্তাহ খানেক পরে মেয়েকে ছাড়াই ফার্মে এলেন। হাত বাড়িয়ে বললেন : 'সেদিন আপনার খাপছাড়া মন্তব্য সত্যি ভালো লাগেনি। পরদিন আমীর বলেছিল কোনো ভালো হুজুরকে মেয়ের নামের অর্থ জিজ্ঞেস করতে। আপনি সেদিন কেন , 'সবই ভাগ্যের পরিহাস' বলেছিলেন তা আজ বুঝতে পেরেছি। আই'ম সরি'।
সাহিরা মানে 'ডাইনি' আর 'লতিফা' মানে 'পরিহাস বা কৌতুক'। পরে জানলাম ভদ্রলোকের ছোট মেয়েটির নাম 'সায়মা'। ফের ধাক্কা খেলাম! মনে মনে বললাম : 'উপবাসী তুমি সুখে থেকো'। সায়মা অর্থ 'উপবাসী'।
অভিনেতা আবুল হায়াতের 'জীবন' নামে কোনো ছেলে বা মেয়ে আছেন কিনা, তা জানি না। তবে তিনি যে 'জীবনের বাবা' তা নাম শুনেই বোঝা যায়। অভিনেতা তারিক আনামের নামটাও চমৎকার। কারণ তার নামের অর্থ হচ্ছে 'খাজনার পতাকা'। জানি না তিনি নাটকের খাজনা আদায় করেন কিনা। সামহয়্যারের নবীন ব্লগার 'আপন তারিক' কি তার নামের অর্থ পেয়ে গেছেন? কে জানে?
আমজাদ হোসেনের একটি ছবির নাম 'সুন্দরী'। কেউ কি মেয়ের নাম 'সুন্দরী' রাখেন? হয়তো রাখেন না। তবে আরবি 'শাকিলা' মানেই 'সুন্দরী'। মেয়েরা ভালো বন্ধু হতে পারে। তবে মেয়েরা 'বন্ধু' নামটি মোটেও মেনে নেবে না । কিন্তু 'মিতা' রাখতে মোটেও আপত্তি করবে না।
আরবি 'লীনা' মানে 'খেজুর গাছের চারা'। সুন্দর নাম হচ্ছে 'রাবাব' । অর্থ 'মেঘমালা'। এ নামে কি সামহয়্যারে একজন ব্লগার রয়েছেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



