প্যারোডি কবিতাকে রবীন্দ্রনাথ নাম দিয়েছেন 'লালিকা'। এটা 'অনুকৃতি কৌতুক' বা আনুকারিক হাস্যরস' নামেও পরিচিত। যেসব কবিতা বা গদ্য পাবলিকের কাছে অতি পরিচিত, সাধারণত সেগুলোর প্যারোডি হয়। এটা তরল হাস্যরস, তবে শিল্প। এর আবেদনও সাময়িক। হালে প্যারোডির চর্চা কমে যাচ্ছে। আমার ধারণা সামহয়্যারের কবিব্লগাররা প্যারোডি নিয়ে এগিয়ে এসে আনন্দ দিতে পারেন। এ প্যারেডি ব্লগের কবিতা ছড়া অবলম্বনেও হতে পারে। ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে কৌতুক সৃষ্টিকে প্রাধান্য দেয়া যথার্থ উচিত। আমি অকবি হিসেবে একাধিক উদাহরণ তুলে ধরছি:
মূল : রঙ্গ : ছেলে ভুলানো ছড়া
জাদু এ তো বড় রঙ্গ, জাদু এ তো বড় রঙ্গ।
চার কালো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ।।
কাক কালো, কোকিল কালো, কালো ফিঙের বেশ।
তাহার অধিক কালো কন্যে, তোমার মাথার কেশ।।
প্যারডি : রঙ্গ : রবীন্দ্রনাথ ঠাকুর
এ তো বড়ো রঙ্গ জাদু, এ তো বড়ো রঙ্গ জাদু।
চার মিঠে দেখাতে পারো,যাবো তোমার সঙ্গ।।
বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি।
তাহার অধিক মিঠে কন্যে, তোমার হাতের চাপড়ি।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০