রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চার দিকে লোকজন। রোজই মনে হয়, সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা বুঝি দিনের শেষে একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না।
আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজ ও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু, আজ মনে হচ্ছে, ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না।
মানুষ সমুদ্র পার হল, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপূরীতে সিঁদ কেটে মণি-মাণিক চূরি আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা - এ কিছুতেই পারলেনা।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


