আপনারা আমার পাগলডার লইগ্যা কিছু করেন
২০ শে মে, ২০১২ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেসরকারী সংস্থার খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পে কাজ করার সুবাদে আইলা আক্রান্ত এলাকা কয়রাতে গিয়েছিলাম অফিসের নিয়মিত কাজে। আমাদের প্রকল্পের অর্ন্তভুক্ত আমাদী ইউনিয়নের এক নং ওয়ার্ডের একটি পরিবার পরিদর্শন কালে দেখতে পেলাম বাড়িতে নি:সন্তান দম্পতি যাদের দু'জনের বয়স ৮০-র উপরে। তাদের উপার্জন করার ক্ষমতা নাই, কোন সম্পদও নাই। আেশপাশের লোকজন দুএকমুটো খাবার দেয় তা খেয়েই এবং একে অপরের প্রতি ভালবাসার সম্পদটুকু নিয়ে না ফেরার দেশে যাবার জন্য অপেক্ষা করছে। তাদের নেই কোন আশা আকাংখা, নেই কোন উচ্চ বিলাসিতা। শুধু তিন বেলা খেতে পারায় তাদের একমাত্র চাওয়া। আমাদের দেখেই বৃদ্ধা মহিলার সে কি আর্তনাদ। তার স্বামীর মাথায় একবার ফু দেয়, একবার হাত বুলিয়ে দেয় এবং অধিক ভালবাসার পরশ ছড়িয়ে দেয় এবং বলে উঠে আমার এই পাগলটার জন্যে তোমরা কিছু কর, যাতে আমি ওকে তিনবেলা খাওয়াতে পারি। আমারা দু'জনে আর কোন প্রশ্ন করতে পারলাম না। সাথে সাথে আমাদের প্রকল্পে প্রাথমিক অর্ন্তভুক্ত করে নিলাম। এবং তাৎক্ষনিকভাবে সামান্য পরিমাণে কিছু সহায়তা ব্যক্তিতগতভাবে প্রদান করলাম।
এদের ভালবাসা দেখে মনে হল কিসের লাইলী মজনু কিসের শাজাহান মমতাজ! এই অভাবের মধ্যেও তাদের এই ভালবাসা দেখে সত্যি মুগ্দ্ধ হলাম, যেখানে প্রতিনিয়ত সংবাদপত্রে দেখতে পাই স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, সেখানে এই নির্ভেজাল ভালবাসা অমাদের উজ্জীবিত করল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন