somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলকাতার সেইসব দিন

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সুন্দর সকালে ভিক্টোরিয়ার সামনে



ভিক্টোরিয়া পার্কের ভিতর থেকে তোলা ছবি



নিউমার্কেটের সামনে রাতে ভাড়ে করে চা খাচ্ছি



গঙ্গার ধারে রাতে আমরা তিন'জনা



রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে



ঠাকুর বাড়ীর ভিতরে



মিলেনিয়াম পার্কের ভিতর আমি আর আমার গিন্নি :)



ভিক্টোরিয়া পার্কের পুকুরের সামনে আমার সোনামনি



ফেয়ারলি প্লেসের সামনে আমরা চা খাচ্ছি। এখান থেকে দিল্লী যাবার ট্রেনের টিকেট কেটেছিলাম ।



মান্নাদের সেই বিখ্যাত কফি হাউজ। দোতলা থেকে তোলা ছবি



সেই নন্টে-ফন্টে দিয়ে শুরু। তারপর সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, সত্যজিতের হাত দিয়ে আমার এই মহানগরের প্রতি ভালবাসা। বইয়ের পাতায় পাতায় কতবার যে ঘুরেছি কলকাতার অলি-গলি। শ্যামবাজার,বাগবাজার, বউবাজার,হাতীবাগান, কলেজস্ট্রীট থেকে অনিমেষ-মাধবীলতা। শহরটাতে মিশে আছে কত ভাললাগা-কত ভালবাসা। তাই আমার কাছে কলকাতা যাওয়া বরাবরই আনন্দের। এবারের ভ্রমনটা ছিল আরো বেশী তৃপ্তিকর।
সকালবেলা ঘুম থেকে উঠেই পাড়ার চায়ের দোকানে মাটির ভাঁড়ে চুমুক দিয়ে খবরের কাগজ পড়তে পড়তে মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে আলোচনায় মেতে ওঠা।
মেট্রোর দম বন্ধ করা ভিড় ঠেলে ঘুরতে যাওয়া, কিংবা সিটি সেন্টার বা হাতিবাগানের কোনও সিনেমা হল। বিকেলে ভিক্টোরিয়া বা হেদুয়ায় মনের সুখে গল্প করা অথবা বিকেলে গরমে অস্থির হয়ে গঙ্গার ধারে বা মিলেনিয়াম পার্কে আড্ডা মারা। সন্ধ্যায়্ কলেজ স্ট্রীটে বুড়োদার চায়ের দোকানে আড্ডা। বন্ধু পিনাকীর সাথে দক্ষিনাপন মার্কেটে ডু মারা, অপর্না সেনের বাড়ীর সামনে দিয়ে ট্যাক্সিতে করে যাওয়া। স্নেহাংশু জ্যাঠুর বাড়ীতে হেমন্তের একটা সুন্দর সকালে চা খেতেখতে দেশ ভাগ নিয়ে আড্ডা।বিদ্যাসাগর সেতু থেকে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া থেকে কালীঘাট টেম্পেল, গঙ্গার ধার থেকে জোড়াসাকোড় ঠাকুর বাড়ী বাদ রাখি কোন কিছুই। সেই সাথে রাবড়ি, লেডিকেনি, কাজু বরফি,পান্তোয়াতো ছিলই।
রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ডেভিড হেয়ার, সুভাষচন্দ্র বসু, মাদার টেরেসা, সত্যজিত্ রায়, অমর্ত্য সেন, বিদ্যাসাগর মশাই সহ অসংখ্য জ্জানী মানুষের, প্রিয় মানুষের আবাসস্থল ছিল এই কলকাতা। আমার প্রিয় শহর। ভালবাসার শহর। যেই শহরে আমার অনেক ভাললাগার সৃতি লুকিয়ে আছে। আছে নস্টালজিয়া।
বন্ধু পিনাকী গুহ আর স্নেহাংশু জ্যাঠুর আতিথিয়তায় এবারের কলকাতা ভ্রমনটা বেশ স্নরনীয় হয়ে থাকবে অনেকদিন। ফেলুদার শহর, সত্যজিত এর শহর,অঞ্জন এর শহর, সুমন এর শহর, সুনীল এর শহর আমার ভালবাসার শহর কলকাতা। যেদিন কলকাতা থেকে আবার ঢাকায় রওনা দিলাম সেদিন হিন্দোল দার একটা কথা বার বার মনে হচ্ছিল--"আমরা হয়ত একসাথে থাকতে পারতাম সাজিল" । কলকাতা তুমি ভাল থেক। ভাল থেক ফুল, মিষ্টি বকুল ভাল থেক। ভাল থেক গান, ভাটিয়ালী গান ভাল থেক......

অপর্না সেনের ৩৬ চৌরঙ্গী লেনের কথা মনে আছে?



কলকাতার বিখ্যাত দোসা । ২৫ রুপি একটার দাম।



হায়দারাবাদি বিরিয়ানি ।



রাস্তার পাশেই তৈরী হচ্ছে শিক কাবাব



নুডলস .।।।ইয়াম্মি :)



ঝুলে ঝুলে চলে যাওয়া যাচ্ছা ঢাকুরিয়া থেকে হাওরা।



স্নেহাংশু দাদা ভাইয়ের বাড়ীর সামনে ।



ফেলুদার সেই ট্যাক্সি ক্যাব



দাওয়াত রেস্টুরেন্ট। কলকাতা এলে এখানে খেতে ভুলবেন না।

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×