somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রকাশিত ডায়েরী

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার সাথে আমার শুরুটা ছিল একরকম, তারপর মাঝখানটা একরকম, আর শেষটা হোল আরেকরকম।যাই হোক হয়তো মানুষের জীবনটাই এমন। কিছু একটা দিয়ে শুরু হবে আবার কোন একভাবে সেটা শেষ ও হয়ে যাবে।

তোমার সাথে আমি যতদিন যতবার কথা বলেছি আমার মনে সেই সময়টায় আর অন্য কিছু কাজ করতো না। আর একটা সত্যি কথা হচ্ছে ওই সময়টায় আমার কোন কষ্ট ও থাকতো না। কিন্তু কেন থাকতো না জানি না। হয়তো এ জন্য পেছনে তোমার অবদান রয়েছে। তুমি হয়তো সবসময় চাইতে আমাকে হাসি খুশি রাখতে। যাই হোক......এর জন্য আমি তোমার কাছে যথেষ্ট কৃতজ্ঞ।

পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে কার সাথে কার কিভাবে পরিচয় হয়ে যায় হয়তো টের পাওয়া যায় না।তোমার সাথে আমার পরিচয়টার কথা ভাবো সেটাও অদ্ভুত। তোমার হয়তো আমার সাথে পরিচয় কথাটা মনে হওয়াতে ভাল নাও লাগতে পারে।ঠিক আছে বাদ দিলাম আই প্রসঙ্গ।

মনটা খারাপ- কারণ কি?তোমাকে লিখছি কিন্তু বারবার ই একটা কথা মনে হচ্ছে সেটা হোল......................................................................................................................................................

SORRY লিখতে পারলাম না।

কিছু সৃতি কখনো ভুলা যায় না আর কিছু কথা কখনো বলা হয় না। তোমার সাথে আমার হয়তো এরকম কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে হ্যাঁ- - না থাকলে ই ভালো।

অনেক কিছু লিখলাম তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করা হয়নি। ঠিক আছে, এখন বল- কেমন আছো তুমি?

আমার ধারণা- তুমি ভালো আছো। তুমি ভালো থাক সেটাই আমার চাওয়া। তবে হ্যাঁ- আমি একরকম আছি।


খুব সহজেই মানুষ কে আপন ভাবা যায় না, আবার খুব সহজেই কাওকে দূরে রাখা যায় না, আর খারাপ ও ভাবা ঠিক না। যদি না কখনো সে এক মুহূর্তের জন্যও আপন থাকে।

মানুষের ধর্ম তাই এরকম। স্বার্থে আঘাত লাগলে তখন বুঝতে পারে না কাকে কি ভাববে এবং কি বলবে, কি করবে। যেমনটা তুমিও পার নি। সমস্যা নাই। আমাকেই ত ভাববে, বলবে। তাই না?


বৃষ্টি দেখছি-কিছু সৃতি আর কিছু কথা মনে পড়ছে। তোমারও নিশ্চয় মনে পড়ছে। আসলেই বৃষ্টি অনেক সুন্দর। সে কত কত সুন্দর সৃতি মনে করিয়ে দেয়। তুমি কি কখনো সেই সৃতি গুলর কথা ভুলে যাবে?

ঠিক আছে ভুলে যেও শুধু বৃষ্টি হলে ই মনে করো।

মনে নেই- সেদিন কি বৃষ্টিটাই না হয়েছিল। কতো সুন্দর ছিল তাই না?


আমি তমাকে একেবারেই ভুলে যাই তা কিন্তু না, মাঝে মাঝে তোমার কথা আমার মনে পড়ে। সেটা হয়তো বিভিন্ন কারনে হতে পারে------

কখনো কোন নির্জন পরিবেশে আবার কখনো কোন ফুলের মালা দেখে আবার কখনো বা তোমার কিছু কথা মনে করে। তবে কি জানো, এই মনে পড়ার মাঝে --------

কোন সময় কষ্টও লুকিয়ে থাকে আবার খুশি ও থাকে। হয়তো কষ্ট ও খুশি সব ধরনের উপহার তোমারই দেওয়া।

আমার লেখা গুল যখন তুমি পড়বে হয়তো মাঝে মাঝে তোমার ভাল লাগতে পারে আবার কষ্ট ও লাগতে পারে।আসলে আমি কিন্তু তোমার ভাল লাগা, বিরক্ত করা এবং কষ্ট দেওয়ার জন্য কিছু লিখি নি। শুধু মনের ভাবগুলো প্রকাশ করাই এর উদ্দেশ্য। এছাড়া কিছুই না। তবে হ্যাঁ-যদি তোমার ভাল লাগে তাহলে আমারও ভাল লাগবে আর যদি বিরক্ত হও অথবা কষ্ট পাও তাহলে------আমার মনের ভাব প্রকাশ করাটাই হয়তো ভুল হয়ে যাবে।


আমি জানি বন্ধুত্ব, ভালবাসা আসব অর্থের কথা তুমি আমার চাইতে ভালো বুঝ। তাহলে তোমার কি উচিত হয়েছিল ছোট্ট কিছু কারণে এত কঠিন হওয়ার?এর পেছনে হয়তো আমারই ভুল ছিল।
তোমার ব্যাক্তিত্বটা ছিল আমার ভালো লাগার মতো একটা জিনিস। আবার তোমার কিছু জিনিস আমাকে মাঝে মাঝে খুব অবাক করে দিতো। সেই জিনিসগুলো ছিল ভালো লাগার আবার কষ্ট ও ছিল। তুমি হয়তো বুঝতে পারবে আমি কোন কারণগুলোর কথা লিখছি। কারন সেই মানুষটা তো তুমিই।


আমার লেখাগুল যখন তুমি পড়বে জানি না তোমার মনে কি অনুভুতি কাজ করবে।যখন তুমি আমার লেখাগুলো পড়বে তখন হয়তো আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকবো। তাই বলছি-------সৃতিটা গতই থাক...........................


আমার একটা সমস্যা হোল আমি সব সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। তুমি এটাকে কখনোই SUPPORT করতে না কারন এটা কোন ভালো জিনিস না। তোমার এই ছোট ছোট কিছু ADVICE আমাকে চলার পথে খুবই উপকার করে। এখন আমি আর এমন করি না। আর এটার জন্য তোমারই অবদান।

সিদ্ধান্ত এমন একটা জিনিস যা একবার স্থির করে ফেললে তা করা চাই ই চাই। খুবই মজার একটা জিনিস।


আমার যখন যা মন চাইছে তখন তাই লিখছি, তুমি আবার আমাকে পাগল ভাবছ নাতো? সমস্যা নাই ভাবতে পারো। তোমাকেই তো লিখছি আর আমাকেই তো ভাববে।

যা কিছুই ভাবো আমার এই লেখাগুলো ছাড়া অন্য কিছুই তো আর এখন থেকে তোমার কাছে থাকবে না। আবার এই লেখাগুলো ও না থাকতে পারে।


তোমাকে মনের সব কথা প্রকাশ করার একটাই উদ্দেশ্য এর পর হয়তো তোমার সাথে আমার আর কখনো কথা হবে না। কিছু মানুষ থাকে না যারা সব প্রকাশ করতে পারে না। আমি তাদের একজন। জানি প্রকাশ না করাটা ভালো কিছু না। কিন্তু কিছু তো করার নেই। এটাই আমি।

সবাই তো সব কিছু পারে না। আমিও যেমন পারি নি সময় মতো তোমার কিছু কথার উত্তর দিতে। হয়তো কখনো চেষ্টা ও করবো না। কারন ............তারপরেও আমি চাই আমার মতো থাকতে।


এই লেখাগুলো লিখতে গিয়েই তোমার সব কিছু পোঁছাতে দেরি হচ্ছে। আর এর জন্য ও হয়তো তুমি আমাকে কিছু ভাবছ। কিন্তু আমার কেন জানি তোমাকে কিছু লিখতে ইচ্ছে করলো। যদি এটা আমার কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো।

এই লেখাগুলো লিখতে গিয়ে এই পযন্ত কয়েকটা কলম বদলাতে হোল। আর আমার লেখাগুলোর বারোটা বাজলো। এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। হয়তো একটু লেখার পর এই কলমটাও শেষ হয়ে যাবে..................


কিছু মানুষ কখনো হার মানতে চায় না কিন্তু দেখো, আমি এমন না। কতো সহজেই তোমার কথাগুলো শুনলাম আর মেনেও নিলাম।

না! এই কলমটা দিয়ে লিখতে আমার মোটেও ভালো লাগছে না। কিন্তু এই মুহূর্তে কি করবো? থাক----------

তোমাকে যদিও কখনো ভুলে যাই তোমার বলা শেষ কথা গুলো আমি কখনো ভুলতে পারব কিনা জানি না। যাই হোক- তারপরেও তোমাকে মনে রাখার একটা পথ তো রাখলে।


আমার সব লেখা গুলো যখন পরা শেষ হয়ে যাবে তখন তো আর এটা তোমার কাছে রাখার দরকার হবে না। তাই বলছি তখন তুমিই সিদ্ধান্ত নিয়ো এটা কি করা উচিৎ। আমি বলবো- এটা কে তুমি ছিঁড়ে অথবা পুড়ে ফেলতে পারো।

জীবনে অনেক কিছু ই না করলে ও চলে তবুও কেও কেও সেই জিনিস গুলো করে যেমন-তোমার বলা শেষ কথাগুলো তুমি আমাকে না বললে ও পারতে। তারপরেও বললে। জানিনা কথা গুলো বলে তুমি মন থেকে শান্তি পেয়েছ কিনা.....................


লেখাগুলোর মাঝে গোছানো কিছু ই হয়তো খুঁজে পাবে না। আমার মনে হয় আমার যখন যা মনে এসেছে তোমাকে লেখা দরকার তা মোটামুটি লেখার চেষ্টা করেছি। তারপরেও দু একটা বাদ হয়ে যেতে পারে। তুমি বের করে পড়ে নিয়ো।

কতো কিছু ই লিখছি কিন্তু তোমার জীবনের মঙ্গল কামনা করা হয় নি। “আমি তোমার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। তুমি জীবনে অনেক সুখি হও, তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ হোক সাফল্যময়”।


যে কোন সম্পর্কের মধ্যে ভালবাসার একটা রং থাকে। তোমার আমার সম্পর্কের রং তা ছিল নীল আবার হলুদ ও বলা যায়।

কারো উপর টা দেখে তার ভেতরটা পুরোটা বুঝা যায় না। যেমনটা তুমিও পারো নি। আর এর জন্যই হয়তো তুমি আমাকে কতো কিছু ভাবলে।

মুখে তো অনেক হাসি কিন্তু ভেতরে তা নেই। কিছু লুকোনো কষ্ট। যার কারণে আমার এই সিদ্ধান্তহীনতা। এর বেশি আর কিছুই না।


মনের সব কথা তো আর কাগজে কলমে লেখালেখি করে শেষ করা যাবে না। মন এমন একটা জিনিস যা সব সময়ই কিছু না কিছু নিয়ে ভাবতে থাকে অথবা কাজ করে। কিন্তু সেটা তো আর সাথে সাথে কাগজে টাইপ হয়ে যাবার মতো কিছু না। হয়তো হাতে কাগজ কলম নিলে তার কিছুটা প্রকাশ হয়।তারপরেও যতটা সম্ভব যখন যা মনে আসছে লিখে ফেলছি। এর কারন শুধু একটাই, তোমার সাথে হয়তো আর কখনো কথা হবে না।



তুমি আমাকে সবসময় বলতে একটা বড় SMS পাঠাতে। কিন্তু তোমার সেই কথা আমার কখনো রাখা হয়নি কারন আমি খুঁজে পেতাম না যে, বড় SMS কি লিখব? কিন্তু দেখো আজ আমার প্রতিটা কথাই তোমার জন্য এক একটা SMS আর পুরো ডায়রিটাই তোমার জন্য একটা বড় SMS

যাই হোক তারপরেও তো তোমার কোন একটা ইচ্ছে পূরণ করতে পারলাম। এটাই আমার ভালো লাগা। তবে কি জানো তোমার জন্য আমার এই অন্য রকম SMS গুলো লেখা PHONE এ টাইপ করার মতো এতটা সহজ হয়নি। এর চাইতে একটু বেশিই কষ্ট হয়েছিল।

অনেক কিছু ই তো লিখলাম এ দিকে এসব লিখতে সময় যাচ্ছে, ঐ দিকে আবার তোমার ঐ সব পৌছাতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু লেখা শেষ না করে যে পাঠাতে পারছি না। আবার লেখা যে কখন শেষ করতে পারব তাও জানি না। কারন, যতই লিখছি ততই লেখা বাড়ছে। এর কারন কি? জানি না।

আমি যে এত কষ্ট করে মনের কথাগুলো তোমার উদ্দেশে লিখছি তোমার কি সময় হবে আমার এই লেখাগুলো পড়ে শেষ করার?তুমি তো অনেক ব্যস্ত মানুষ। জানি না আমার লেখাগুলো শুধু লেখা পযন্ত ই রয়ে যাবে কিনা। তারপরেও বলবো, কষ্ট করে হলেও একটু একটু করে আমার লেখাগুলো পড়ে শেষ করো। তাহলেই এই লেখাগুলো সার্থক হবে।


জীবনে একটা মুহূর্ত অনেক মূল্যবান, যদি সেটা কোন মূল্যবান সময়ের মাঝে হয়ে থাকে, অথবা কোন কাছের মানুষের সাথে থাকে। সে হয়তো সেই সময় সেই মানুষটাকে হারিয়ে ফেললে ও রয়ে যায় সৃতির পাতায়। আর এটাই জীবন, এটাই মন।

আমার হাতের লেখা খুব ভালো না। হয়তো তোমার দেখতে অথবা পড়তে গিয়ে ও সমস্যা হয়ে যেতে পারে। কষ্ট করে পড়ে নিয়ো। আর তুমি তো আমার চোখের সমস্যার কথা জানো। এই লেখাগুলোর মধ্যে হয়তো মাঝে মাঝে ভুল লিখে থাকতে পারি। বুঝে নিয়ো যে, এটা আমার সমস্যার কারনেই হয়েছিল।


অনেক দিন হয় এমন একটানা লেখা লেখি করি না- তাও আবার সেটা বাংলা। কিন্তু আজ কিভাবে যে আমি একটানা লিখছি আর লেখা শেষ ও হচ্ছে না বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে? এর কারন কি? তুমি কি বলতে পারো?

তোমার ফোন এর অডিও প্লেয়ার এ কিছু EXTRA গান শুনতে পারো- আরও ছিল। যেগুলো আছে সেগুলো আমি ইচ্ছে করেই রেখেছি। কেন জানি এই গান গুলো বাদ দিতে মন চাইল না। কিছু মনে করো না PLZ. ভালো না লাগলে বাদ দিয়ে দিয়ো।


আমার লেখাগুলো পড়তে গিয়ে তুমি একটা জিনিস খেয়াল করবে সেটা হোল কোন একটা কথার সাথে আরেকটা কথার মিল নাই অথবা একটা কথা বারবার লিখা নাই। আমার মনে হয় আর কিছু না হোক এটা তোমার ভালো লাগতে পারে। আবার নাও লাগতে পারে। জানি না। ধারনা করলাম

এই মুহূর্তে একটা কথা ভাবছি সেটা হোল- আমার লেখাগুলোর মধ্য থেকে কোনটা তোমার ভালো লাগলো, কোন কথাটায় তোমার মন খারাপ হোল, কোন কথাটা পড়ে তোমার অনুভূতি কাজ করলো তার কিছুই কিন্তু আমি কখনো জানতে পারব না। তারপরেও কতো কিছুই নিজের স্বাধীন মতো লিখে যাচ্ছি। জানি না কতটা সঠিক কাজ করছি।


রাতের আকাশে চাঁদ অনেক সুন্দর, বাগানের সব গাছের ফুল সুন্দর, নদীর ঢেউগুলো সুন্দর, বৃষ্টি সুন্দর, পাখির ডাক সুন্দর, দুষ্টুমি ভালো, সবই সুন্দর এবং ভালো যদি প্রিয় মানুষটি কাছে থাকে। আর সবই অসুন্দর এবং বিরক্তিকর ও কষ্ট যদি প্রিয় মানুষটি দূরে থাকে।

জীবনটা খুবই সুন্দর যদি সুন্দর করে সাজানো যায়। আর সেই সুন্দর জীবনটা তখনই অসুন্দর হয় যখন মনটা কাউকে দিয়ে সেই মানুষটাকে কাছে পেয়েও হারিয়ে ফেলে। আর তুমিতো আমার ব্যাপারে সবই জানো। কি লিখবো বিস্তারিত?


তোমার সাথে সম্পর্কের কথা বলতে গেলে তুমি আমাকে যথেষ্ট মন ভালো রাখার চেষ্টা করতে। তুমি মানুষটা ভালো। তবে কেউ যে সম্পূর্ণভাবে পুরোটা ভালো হয় না এটা হয়তো তুমিই আমাকে প্রমান দিলে। আশা করি বুঝতে পারবে কেন বলেছি। তুমি পুরাটাই ভালো ছিলে এবং আমি তোমার কাছে কৃতজ্ঞ ও ছিলাম কিন্তু তোমার শেষ কিছু কথা সব নষ্ট করে দিল।


ভালোবাসা আসলে মন থেকে আসে, মুখে বললেই সেটা হয়ে যায় না। একটু ভেবে দেখো কথাটা কেন বললাম।

LOVE IS NOTHING,LOVE IS LOSS OF EVERYTHING.


ভালোবাসা অনেক সম্মানের, অনেক পবিত্র। ভালবাসার কথা বলে কেউ যদি তার একটাও ভঙ্গ করে তাহলে কি সেটা ভালোবাসা? অবশ্যই না। অন্ততপক্ষে আমি বলবো সেটা কোন ভালোবাসা ছিল না, হতে পারে না। এটাকে বলা যায় মিথ্যা, অভিনয় অথবা সময় কাটানো। এছাড়া এর বেশি কিছু না।

হটাত করে কি হোল বুঝতে পারছি না। ভালবাসার সংজ্ঞা অথবা অর্থ দেওয়া শুরু করলাম। যাই হোক-মনে হোল আবার তা লিখে ও ফেললাম।

LOVE IS HAVEN,HAVEN IS LOVE.


আজ কয়েকদিন পর আবার তোমার উদ্দেশে লিখতে বসলাম। কয়েকটা দিন খুবই ব্যাস্ত ছিলাম আর এদিকে অনেক দিন হয়ে গেল তোমার জিনিসগুলো এখনো আমি পৌছাতে পারলাম না। এরজন্য তুমি হয়তো আমাকে অনেক কিছু ভাবছ। কিন্তু একটা সময় ভাবনাটা শুধু তোমার কাছেই রয়ে যাবে। এটা আমার বিশ্বাস।

আর কি লিখবো বুঝতে পারছি না। আর মনে হয় সময় নেওয়া ঠিক হবে না। এগুলো মানে লেখাগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ কিছু না। তাই ভাবছি শুধু শুধু আর কতো এসব লিখবো। কারন তুমি তো তুমিই।



GOD BLESS YOU


পরিশেষে –

তোমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। যেখানেই থাকো, যেভাবেই থাকো, সবসময়-----

ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনাই করবো।



ইতি,
তোমারই কেউ একজন ( ছিল )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×