somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোনের গ্রাহক বৃদ্ধির প্রতারণা মূলক নতুন ধান্দা " দেয়ারখুশী" ।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামীণফোন "দেয়ারখুশি" নামে নতুন এক উদ্যোগ নিয়ে বেশ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের বিজ্ঞাপনের কথায় যদি আসি, সেখানে দেখা যায় ইন্টারনেট এর অভাবে অনেকে তাদের কাজ করতে পারছেন না, আয় করতে পারছেন না। আদতে যার উপার্জনের জন্য ইন্টারনেট দরকার হয়েই যায়, সে কষ্ট করে হলেও নিজেই ফোন কিনে স্বাধীন ভাবে অপারেটর বেছে ইন্টারনেট ব্যবহার করে নিজের কাজটি করে নেন। উদ্যোগটি প্রতারণা মূলক ধান্দা ছাড়া আর কিছুই বলে মনে হয়না। কোম্পানিটি আপনার আমার কাছে পরে থাকা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার যোগ্য সুস্থ মোবাইল ফোনটি তাদের কাছে পাঠালে তারা সেটা টুকটাক ঠিক করার শর্তে এক বছরের ফ্রি ইন্টারনেট প্যাকেজ সহ ব্রাক এর মাধ্যমে পৌঁছে দেবেন তাদের হাতে যারা ইন্টারনেট ব্যবহারের সুযোগ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু মাত্র এক বছরের জন্য নির্দিষ্ট ফ্রি ইন্টারনেট এর লোভ দেখিয়ে তারা প্রথমে তাদের দিয়ে গ্রাহক সংখ্যা বাড়াবেন, সেই সিম দিয়ে যে ফোন কল করা হবে সেটা ইন্টারনেট ব্যবহারের থেকে অবশ্যই বেশী, যা থেকে তারাই বেশী লাভবান হবেন।

যদি লাভ ক্ষতির হিসেবে যাই তাহলে কি দাড়ায় সেটা একটু দেখে নেওয়া যাক, আমাদের ফোন, যা কেনা থেকে তারা রেহাই পেয়ে যাবেন, এই খরচ তারা আমাদের কাঁধে চাপিয়ে দিলেন। ইন্টারনেট খরচের দিকে তাকালে দেখা যায়, বর্তমানে গ্রামীন সহ অন্যান্য মোবাইল অপারেটররা যেহেতু আগের ২০০৮ সালের ১২৭,০০০/- টাকায় ১ মেগাবিটের পরিবর্তে এখন ৮০০০ টাকায় মেগাবিট/সেকেন্ড ব্যান্ডউইথ পাচ্ছে সেখানে এই ১ মেগাবাইট স্পীডের ইন্টারনেট তারা অগণিত গ্রাহকের কাছে বিক্রি করে মাস হিসেবে প্যাকেজে লিমিট দিয়ে। যা হিসেব করা গেলে সারা বছরে ৩০০ থেক ৪০০ টাকার বেশী খরচ হবার কথা নয়। তাই আসল কথা হল, আমাদের ফোন দিয়ে ফ্রি ইন্টারনেট এর লোভ দেখিয়ে গ্রামীণফোন নিজেদের গ্রাহক আর ফোন কল বাড়িয়ে নেবার ধান্দায় নেমেছেন।

যদি দেবার ইচ্ছা থাকে তাহলে তারা কেন কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (CSR) হিসেবে নিজেদের অর্থে এমন মোবাইল ফোন এর সাথে সারা জীবনের জন্য অর্ধেক মূল্যে ফোন কল ও ইন্টারনেটের সুবিধা দিয়ে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াচ্ছেন না। এক বছরের ফ্রি ইন্টারনেট দেবার পরে ফোন কলের অর্থ কে দেবে? অথবা ইন্টারনেট এর ব্যয় কে বহন করবে? মাত্র এক বছরের ফ্রি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই কি অসহায় মানুষ গুলো ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহারের খরচ যোগানে সক্ষম হয়ে যাবে? আশা করি সমাজের প্রতি দায়িত্ব পালনে গ্রামীণফোন নিজের অর্থেই এমন উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে। সাধারণের পকেটের টাকায় নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×