somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রত্নপাথর কি এবং পাথর কি জীবিত বা মৃত হয় অথবা হাঁটে চলে, দুধ খায়?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটি "Rashi Ratno (রাশিরত্ন)" নামক রত্ন পাথরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওয়েব সাইট Rashi Ratno (রাশিরত্ন) থেকে সংগ্রহ করা হয়েছে। রত্ন পাথর নিয়ে নানান জনের মধ্যে নানা রকম ধ্যান ধারনা রয়েছে এবং ভণ্ডরা এখনো রত্ন পাথর নিয়ে মানুষের মাঝে নানান রকম মিথ্যা ধারনার জন্ম দিচ্ছে। তাই সঠিক তথ্য সকলের মাঝে শেয়ার করার উদ্দেশ্য নিয়ে লেখাটি পোষ্ট করলাম।

রাশি রত্ন পাথর কে ইংরেজিতে (Astrological Gemstone / Gemstone) বলা হয়। আদিকাল থেকেই রত্নপাথর নিয়ে নানান জনের মনে নানার প্রশ্ন আর এ ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আবার সৃষ্টি করে দিয়েছে কিছু অসাধু মানুষ। এই রাশি রত্ন পাথর বা Gemstone মাটির নিচে জমাট বাধা ভিন্ন ভিন্ন ক্যামিকেলের ছোট ছোট টুকরা ছাড়া আর কিছু না। পৃথিবী সৃষ্টির সময় থেকে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে আগ্নেয়গিরি সহ নানান কিছুর কারনে মাটির নিচের তাপমাত্রা অনেক অনেক বেশী ছিল। সেই তাপের ফলে মাটির নিচে বিভিন্ন ক্যামিকেল বাস্প হয়ে মাটির উপরে বেড় হয়ে আসার পথে যখন কোথাও আটকে যায় তখন তাপের ফলে সৃষ্ট চাপে সেই ক্যামিকেল গুলোই মাটির নিচেই জমাট বেধে যায় আর নানান রকম পাথরের ক্রিস্টাল তৈরি হয়। আর এ জমাট বাধা পাথরের ছোট ছোট ক্রিস্টালকে মাটির নিচ থেকে উত্তোলন করে মেশিনের সাহায্যে কাটিং করে সুন্দর সুন্দর পাথরের রূপ দেওয়া হয়। ক্যামিকেলের ভিন্নতার কারনে এক একটি রাশি রত্ন পাথর এক এক রকম দেখতে হয়ে থাকে। যেমন আমরা সবাই জানি কয়লার খনিতে হীরা পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটা কি ভেবে দেখেছি? আসলে কয়লার ক্যামিকেল হচ্ছে কার্বন, আর এই কার্বনের এক রূপ হচ্ছে গ্রাফাইট যা আমাদের লেখার পেন্সিলে ব্যবহার করা শিস। হীরাও হচ্ছে কার্বনের আরেক রূপ। ঠিক এভাবে প্রতিটা আলাদা আলাদা রাশি রত্ন পাথরের ক্যামিকেলও আলাদা। তাই মনে রাখা উচিৎ যে রাশি রত্ন পাথর অলৌকিক ভাবে পাওয়া কোন জিনিস নয়।

যেহেতু রাশি রত্ন পাথর জমাট বাধা ক্যামিকেল এর ছোট ছোট টুকরা ছাড়া আর কিছু নয় তাই এর জীবন থাকার কোন প্রশ্নই আসেনা। সমুদ্রের পানি শুকিয়ে যেমন লবন পাওয়া যায় এবং সেই জমাট বাঁধা লবনের কোন প্রাণ থাকেনা, ঠিক সেভাবেই রত্নপাথরের কোন প্রাণ নেই। আমাদের চারপাশে রাস্তা বানাতে যে পাথর গুলো ব্যবহার করা হয়, ঠিক এমন পাথরের মাঝেই থাকে নানান রঙ বে রঙের রত্ন পাথর। যে পাথর গুলো রত্ন পাথরের মত দেখতে সুন্দর নয়, যে পাথর গুলো সাধারন সেগুলো দিয়ে আমরা রাস্তা বানাই, ইমারত বানাই। আর এর মাঝে থেকে যে পাথর গুলো দেখতে সুন্দর সে গুলোকেই সংগ্রহ করে কাটিং করে রত্ন পাথর হিসেবে বিক্রি করা হয়। তাই এক কথায় রাস্তা বানানোর পাথর আর রত্ন পাথর একই জিনিস। যেহেতু রাশি রত্ন পাথর হাঁটে না, কথা বলেনা, খাবার খায় না, বংশবৃদ্ধি করেনা অথবা মরে যায় না তাই রাশি রত্ন পাথর জীবিত বা মৃত হয়না। এটা হয় আসল অথবা নকল। তবে কিছু কিছু মানুষ কিছু কিছু পাথকে লেবুর রসের উপর রেখে দেখিয়ে থাকে যে পাথর হেঁটে যাচ্ছে। যেহেতু পাথর ক্যামিকেলের জমাট বাঁধা টুকরা আর লেবুর রস হচ্ছে এসিড তাই কিছু কিছু পাথর সেই এসিডের সাথে বিক্রিয়া করে। ফলে পাথরের নিচে লেবুর রস লাগার পরে সেখানে ছোট ছোট বাবোলস সৃষ্টি হয়, এ বাবোলস গুলো যখন ফেটে যায় তখন সেটার বাতাসের ধাক্কায় পাথর একটু সরে যায় আর এটাকেই অনেকে তাজা পাথর বা জীবিত পাথরের হেঁটে যাওয়া বলে থাকে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

এছাড়া অনেকে আবার পাথরের দুধ খাওয়ার কথা বলে থাকে। এ বিষয়ে কথা বলার আগে আপনাকে বলতে চাই, রাস্তায় পরে থাকা যে কোন একটি পাথর তুলে নিয়ে আসুন। ২-৩ ফোঁটা দুধ কোথাও রেখে তার উপর পাথরটি রাখুন। দেখবেন দুধ গায়েব হয়ে গেছে। আসলে এটা কোন অলৈকিক বিষয় নয়। পাথর দুধ শুষে নিয়েছে। এমনটা কিছু কিছু পাথরের ক্ষেত্রে হতেই পারে। তাই পাথর দুধ খাচ্ছে এবং এটি তাজা পাথর এমন সব কথা সঠিক নয়।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×