সিম রেজিস্ট্রেশনে ফিঙ্গার প্রিন্ট কি নিরাপত্তা হীনতার জন্ম দিচ্ছে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমানে দেশে ১৩ কোটির বেশী মোবাইল ফোন সিম রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে ডিজিটাল ক্যামেরার পরিষ্কার ছবি, ঠিকানা, জাতীয় পরিচয় পত্রর কপি সহ একজন মানুষের ব্যক্তিগত পরিচয়ের সব থেকে বড় সম্পদ তার আঙ্গুলের ছাপ সরকারের পরে চলে গেল বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে। এমন সব বিদেশী প্রতিষ্ঠানের হাতে দেশের মানুষের এমন তথ্য চলে গেল, যে প্রতিষ্ঠান গুলো অর্থের জন্য মরিয়া। কে আমাদের গ্যারান্টি দেবে যে, অর্থের বিনিময়ে এ দেশের মানুষের এমন তথ্য এ প্রতিষ্ঠান গুলো অন্য কোন দেশের গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেবে না? যা আবার হয়তো ব্যবহার হবে আমাদের বিরুদ্ধেই।
বর্তমানে আমাদের সরকারের হাতেও এত পরিষ্কার ছবি সহ সকল নাগরিকের ব্যক্তিগত তথ্য নেই যা মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশনের মাধ্যমে মোবাইল ফোন কোম্পানি গুলোর হাতে চলে যাচ্ছে। যেখানে এখন পর্যন্ত সরকারী ডাটা বেজ ব্যবহারের অনুমতি সবাইকে দেওয়া হয়নি। সেখানে সরকারের বাইরে থেকে এ কোম্পানি গুলো নিজেদের কাছে দেশের মানুষের পরিচয়ের সকল তথ্য সংগ্রহ করে রাখছে। এমন এক পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্নর জন্ম নেয় যে, সারা পৃথিবীতে আর কয়টি দেশ এভাবে নিজের দেশের সকল নাগরিকের নিরাপত্তা সংবলিত পরিচয় এমন বহুজাগতিক কোম্পানি গুলোর হাতে তুলে দিয়েছে? অথবা দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন