somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০০ টাকায় ডায়ালাইসিস আর ভারতীয় প্রতিষ্ঠানের জন্য সরকারী সুবিধা।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো পত্রিকায় ৪০০ টাকায় কিডনি রোগীর ডায়ালাইসিস সংক্রান্ত একটি খবরে চোখ আটকে গেল। মন ভালো করার মত একটি জাতীয় খবর! মন ভাল করার জন্য খবরটি পড়তে গিয়ে একটা শূন্যতায় আটকে গেলাম আমি। একি ৪০০ টাকায় ডায়ালাইসিস নাকি ভারতীয় প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ সরকারের সুবিধা প্রদানের প্রকল্প?

প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এর ভিত্তিতে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইন্সটিটিউট হাসপাতালে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইসের মাধ্যমে মোট ৫৯টি যন্ত্র স্থাপন করা হচ্ছে। যার ১৪টি যন্ত্র নিয়ে নিয়ে ৩০ নভেম্বর প্রকল্পটি উদ্বোধন হবার কথা। বাকি মেশিন গুলো আগামী ৩ মাসের মধ্যে চলে আসার কথা।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নূরুল হক বলেন, শর্ত অনুযায়ী ডায়ালাইসিস কেন্দ্রে ভারত ও বাংলাদেশের নার্স ও যন্ত্রবিদেরা কাজ করবেন। তাঁদের বেতন দেবে স্যান্ডর। কেন্দ্রে থাকবে দুটি ইউনিট। সাধারণ ইউনিটে যন্ত্র থাকবে ৪৪টি। প্রাইভেট ইউনিটে ১৫টি যন্ত্র চলবে। প্রতিবার ডায়ালাইসিসের খরচ ধরা হয়েছে ২ হাজার ১৯০ টাকা। দরিদ্র রোগীরা দেবে ৪০০ টাকা করে। বাকি ১ হাজার ৭৯০ টাকা সরকার দেবে ভর্তুকি হিসেবে। প্রাইভেট ইউনিটে অবস্থাপন্ন রোগীরা সেবা পাবে। তাদের পুরো টাকাই দিতে হবে। সব টাকা যাবে স্যান্ডরের তহবিলে। কেন্দ্রে সার্বক্ষণিক দুজন চিকিৎসক থাকবেন। তাঁদের বেতনও স্যান্ডর দেবে। ইনস্টিটিউটের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা কাজের ওপর নজরদারি করবেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও একই ধরনের কেন্দ্র হতে যাচ্ছে। ইতিমধ্যে ডায়ালাইসিস যন্ত্রও দেশে চলে এসেছে।

নতুন প্রকল্পের সকল আয় যাবে ভারতীয় প্রতিষ্ঠানের তহবিলে, এবং গরিব রোগীর ৪০০ টাকার পরের ১৮০০ টাকা সরকারি ভাবেই ঐ প্রতিষ্ঠানটি পেয়ে যাবে। যদিও আমাদের দেশে আবার নিজেকে গরীব বলে প্রমাণে কত পথ কত টাকা খরচ করতে হবে সেটা একটি প্রশ্ন থেকেই যাবে। এক কথায় রোগী ধনী হোক আর গরীব হোক স্যান্ডরের তহবিলে প্রতি ডায়ালায়সিস বাবদ ২২০০ টাকা করে জমা হবে। মানে দাঁড়ালো একটি বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফার নিশ্চয়তা দিল আমাদের দেশের সরকার। যে প্রতিষ্ঠানটি শুধু মাত্রই ৫৯ টি মেশিন দেবে, আর আমরা তাদের জায়গা দিচ্ছি, হাঁসপাতাল দিচ্ছি, হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দিচ্ছি, রোগী দিচ্ছি, আয়ের নিশ্চয়তা স্বরূপ সরকারি ভর্তুকি দিচ্ছি, ভারতীয় নাগরীকের চাকুরীর সুযোগ দিচ্ছি এবং সব শেষে সব আয়ও তাদের হাতে তুলে দিচ্ছি।

আমাদের দেশে সরাসরি বেসরকারি পর্যায়ে ২০০০-৫০০০ টাকার মধ্যে ডায়ালাইসিস করা যায়। সরকার উল্লেখিত সকল সুবিধা দেশীয় কোন প্রতিষ্ঠানকে দিলে কিন্তু চিকিৎসা সেবা বাড়ার সাথে সাথে এদেশের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও কম খরচে চিকিৎসা সুবিধা দেবার পাশাপাশি দেশের টাকা দেশেই থেকে যেত। তা না করে একটি বিদেশী প্রতিষ্ঠানের ব্যবসায়কে নিশ্চিত করার জন্য এখন সরকার টাকার নিশ্চয়তা প্রদান করে দিল। ২০১১ সালের ১৯ অক্টোবরে সমকালের একটি খবরে জানা যায় দেশে ৫৫০ টি ডায়ালাইসিস মেশিন রয়েছে। সে হিসেবে গত ৫ বছরে নিশ্চয়ই এ সংখ্যা আরও বেড়েছে। তাই ৫৯ টি মেশিন দিয়ে কোন বিপ্লব ঘটিয়ে ফেলা যাবে সেটা ভাবা কিন্তু বোকামি। আর নিজেদের দেশ বাদ দিয়ে অন্যদেশের প্রতিষ্ঠানকে এমন সুবিধা দেবার খরব কি আসলেই আনন্দিত করতে পারে আমাদের?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×