somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ন্যায় বিচারের ভাস্কর বা মূর্তি যখন অস্থিরতার কারন।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিম কোর্টের ভাস্করকে অনেকে “জাস্টিসিয়া” অথবা “থেমিস" বলে আক্ষা দিচ্ছেন। কেও এর অপসারণ চাচ্ছেন কেও বা সেই চাওয়ার বিপক্ষে আন্দোলন শুরু করেছেন। এমন এক পরিস্থিতিতে দৈনিক ইনকিলাব ১৪ই ফেব্রুয়ারি ২০১৭ সালে আলেম ওলামাদের বিপক্ষে ঠিক এমন একটি শিরোনামে সংবাদ প্রকাশ করেন "সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী মূর্তিকে গ্রিক দেবী নয় বলে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা -আলেম ওলামা ও ওলামালীগ নেতৃবৃন্দ"। এমন সংবাদের প্রায় ২ মাস পরে ১২ই এপ্রিল ২০১৭ চ্যানেল আই অনলাইন পত্রিকায় এ মূর্তির নির্মাতা মৃণাল হক নিজেই আলেম ওলামাদের সুরেই বললেন এই ভাস্কর্য কোনো গ্রিক দেবীর মূর্তি নয়। যা কিনা ইনকিলাবের দাবীকে মিথ্যা করে দেয়। তবে নির্মাতা নতুন আরেক বিতর্কের জন্ম দিয়ে বলছেন ভাস্কর এবং মূর্তি এক বিষয় নয়।



ভাস্কর আর মূর্তি এক বিষয় কিনা সেটা যে বিস্তর তর্কের জায়গা সৃষ্টি করে তাতে সন্দেহ নেই। এটা কিসের ভাস্কর বা কিসের মূর্তি সেটা নিয়ে মাথা ব্যাথা নেই আমার। তবে মাথা ব্যাথা হল এত কাল এ মূর্তি / ভাস্কর ছাড়া কি সুপ্রিম কোর্টের বিচার কাজ সঠিক ভাবে চলছিল না? নাকি এ মূর্তি / ভাস্কর স্থাপনের পরে বিচার কাজ আগের থেকে বেশী সঠিক ভাবে চলা শুরু করেছে? নাকি যে মূর্তি / ভাস্কর এ দেশীয় মানুষের, এদেশীয় সংস্কৃতির কোন অংশ নয় সেটাকে টেনে এনে এমন এক অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে?

সুপ্রিম কোর্ট তো আর গুলিস্থানের চার রাস্তা নয় যে ইচ্ছে হল এখানে একটা কিছু দাড় করিয়ে দিলাম, মানুষ দেখল, ভালো লাগা না লাগাটা রাস্তায় গাড়ীর চাকার সাথে সাথে বহমান হয়ে থাকলো। কিন্তু সুপ্রিম কোর্ট তো ১৬ কোটি বাঙালির সর্বচ্চ আস্থার জায়গা। এর সাথে ১৬ কোটি মানুষ, ১৬ কোটি মানুষের আবেগ জড়িত। এ আস্থার জায়গায় যে কোন কিছু করার আগে সমগ্র দেশের মানুষ, মানুষের ভাবনার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল বলে মনে হয়। এমন স্থানে যত কম বিতর্ক সৃষ্টি হবে ততই মঙ্গল। সমগ্র দেশের মানুষ তথা মানুষের আবেগকে উপেক্ষা করে হুট করেই এমন একটি ভাস্কর / মূর্তি স্থাপনে এমন বিতর্ক সৃষ্টির দায় এড়ানোর কোন সুযোগ নেই। দেশের সর্বচ্চ বিচারিক প্রতিষ্ঠান যেমন দেশের ১৬ কোটি মানুষের তেমনি এ প্রতিষ্ঠানকে অস্থির করে তোলার মত এমন জ্ঞানহীন কাজই যথেষ্ট।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×