somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খান আতাউর রহমান রাজাকার বিতর্কের নতুন ডালপালা

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খান আতাউর রহমান বিতর্কে আজ ১৮ অক্টোবর ২০১৭ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চিত্রনায়ক ফারুক বলেন “তখন পাকিস্তানি সরকার বাঙালি মেধাবীদের বিপদে ফেলে রাজাকারের তালিকায় জোর করে স্বাক্ষর নিয়েছিল। খান আতাও তাদের মধ্যে একজন। নিজের ও পরিবারের জীবন বাঁচাতে তিনি বাধ্য হয়ে এই স্বাক্ষর করেছিলেন”। অন্যদিকে এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের দাবি করি, আদর্শগতভাবে আমরা মুক্তিযুদ্ধ কয়জন করেছি? বেশিরভাগ মুক্তিযোদ্ধা ছিল জীবন বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছে। তাদের যুদ্ধ ছাড়া কোনো পথ ছিল না। এর মধ্যে ২০ ভাগ লোক ছিল যারা সত্যিকারভাবে মুক্তিযুদ্ধ বুঝে যুদ্ধে গিয়েছিল।

চিত্রনায়ক ফারুকের কথা মেনে নিলে তো আর এ দেশে কোন রাজাকারের বিচার হওয়া উচিৎ নয়। সকল রাজাকারই দাবী করতে পারে নিজের জীবন বাঁচাতে তারা পাকিস্তানীদের পক্ষ নিয়েছিল! আর সোহেল রানার জীবন বাঁচাতে মুক্তি যুদ্ধে যাওয়ার ফর্মুলা কি মোটা দাগে সকল মুক্তি যোদ্ধাদের অসম্মান কর মত নয়?

“ক্র্যাক প্লাটুন” এর গেরিলা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর খান আতাউর রহমানকে রাজাকার বলার পরে এ তথ্য গুলো সবার সামনে চলে এসেছে। তথ্য গুলো কতটা সঠিক তা হয়তো বুদ্ধিজীবীরা পরিষ্কার করে বলতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, তথ্য গুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে যুগের পর যুগ কেন তা আড়ালে থেকে গেল? তথ্য গুলো---

লেখক, গবেষক মাহফুজুর রহমানের “বদি মিয়া রাজাকারের ডায়েরী” বইটির ২৪৫ পৃষ্ঠায় পাকিস্থানের পক্ষাবলম্বনকারী দালাল শিল্পীদের তালিকার ৫৩ নং এ খান আতাউর রহমানের নাম উল্লেখ আছে।

যে ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পী ১৯৭১ সালে মে মাসের ১৭ তারিখে মুক্তিযুদ্ধকে “আওয়ামী লীগের চরমপন্থিদের কাজ” বলে নিন্দাসূচক বিবৃতি দিয়েছিলেন, দুঃখজনক ভাবে খান আতাউর রহমান তার ৯ নম্বর স্বাক্ষরদাতা ছিলেন। (১৭ মে ১৯৭১ দৈনিক পাকিস্তান পত্রিকা।)

২৭ মার্চ ১৯৭১ খান আতাউর রহমান একটি গান লিখেন “সাদায় সবুজ আমার পাকিস্তানি পতাকা” এবং সেই গান বাচ্চাদের দিয়ে টেলিভিশনে গাইয়েছিলেন।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে প্রচার চালাতে যারা বাধা দিয়েছিল, যারা পাকিস্তানপন্থি প্রচারে সহযোগিতা করেছিল তাদের শনাক্ত করতে বাংলাদেশ সরকার শিক্ষাবিদ, সাহিত্যিক নীলিমা ইব্রাহীমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছিল। ১৯৭২ এর ১৩ মে নীলিমা ইব্রাহিম কমিটি যে তালিকা সরকারকে পেশ করেন সে তালিকায় ৩৫ নম্বর নামটি খান আতাউর রহমানের।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×