somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবার আর সিএনজির মধ্যে আপনি কোন পার্থক্য দেখছেন কি?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ১৭ ফেব্রুয়ারি রাত আনুমাকি ১০ টার দিকে মোহাম্মাদপুর নবোদয় হাউজিং থেকে স্বামীবাগ আসি উবারের প্রিমিয়ার সার্ভিস করে। ডিসকাউন্ট থাকায় ভাড়া আসে ৩৮০ টাকা। মনে আছে এর আগের বার আমরা ডিসকাউন্ট অফার ছাড়া এই পথে ভাড়া দিয়েছি ৪৮০ টাকা। যা ১৭ তারিখ ১১ কিঃমিঃ পথ যাবার সময় সিএনজির মিটারে বিল এসেছিল ১৮০ টাকা। প্রশ্ন হচ্ছে উবার তার ভাড়া নির্ধারণ করে কিভাবে?

উবার এক্স এর ভিত্তি ভাড়া ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিঃমিঃ ভাড়া ১৮ টাকা করে। অপেক্ষার প্রতি মিনিট ভাড়া ৩ টাকা করে, অন্য দিকে উবার প্রমিয়ারের ভিত্তি ভাড়া ৮০ টাকা এবং পরবর্তী প্রতি কিঃমিঃ এবং অপেক্ষার ভাড়া যথাক্রমে ২২ টাকা এবং ৩ টাকা। ১১ কিঃমিঃ পথে সব মিলিয়ে আমাদের ৫ মিনিটের বেশী জ্যামে পরতে হয়নি। সে হিসেবে এই পথে উবার প্রিমিয়ারের ভাড়া ৮০+ ১৯৮(২২X৯কিঃমিঃ)+ ১৫ (৩ টাকা করে ৫ মিনিট)= ২৯৩ টাকা হবার কথা ছিল। কিন্তু উবার ঠিক কোন হিসেবে ৩৮০ টাকা বিল করেছে বোধগম্য নয়।

গতরাত ১২.৩৪ মিঃ এ একই পথের ভাড়া দেখার চেষ্টা করলাম, এত রাতে শহরের ফাঁকা রাস্তায় উবার এক্স এর ভাড়া ৩২৭ এবং প্রিমিয়ারের ভাড়া ৪১৫ টাকা। কিন্তু উবারের ভাড়া চার্টের সাথে মেলালে অপাক্ষের চার্জ বাদ দিলে ভাড়া হওয়া উচিৎ যথাক্রমে ২০২ এবং ২৭৮ টাকা। বাড়তি ভাড়া যদি অপেক্ষার চার্জ ধরা হয় তাহলে প্রায় ৪৫ মিনিটের চার্জ ধার্য করা হয়েছে। যা শুধু মাত্রই জ্যামে পরলে ভাড়া সাথে যোগ হওয়ার কথা ছিল।

উবারের কিঃমিঃ প্রতি স্বাভাবিক বিল নিয়ে কথা বলতে গিয়ে জানতে্ পারলাম উবার নাকি পিক আওয়ার এবং চাহিদার উপর ভিত্তি করে স্বাভাবিক ভাড়ার সাথে অতিরিক্ত সারচার্জ যুক্ত করে ভাড়া নির্ধারণ করে থাকে। উবার ভদ্র ভাষায় যাকে সারচার্জ বলছে সেটা আমাদের লোকাল ভাষায় সিএনজি চালকের মিটারের বাইরে বাড়তি ভাড়া আদায়! কথা হচ্ছে উবার যদি পিক আওয়ার এবং ডিমান্ড বুঝে স্বাভাবিক ভাড়া দ্বিগুণ করতে পারে এবং যাত্রীরা তা মেনে নেন তাহলে শহরে চলা সিএনজি গুলো মিটারে না যেয়ে অথবা মিটারের থেকে বেশি ভাড়া চাইলে আমরা গালি দেই কোন যুক্তিতে? এদেরও তো তাহলে সময় এবং চাহিদার ভিত্তিতে বাড়তি ভাড়া নেবার অধিকার রয়েছে উবারের মত। বরং উবারকে রাস্তায় যে সকল জায়গায় চাঁদা দিতে হয়না সিএনজিকে তার বোঝাও বহন করতে হয়। তাহলে?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×