somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যতে মানুষ মানুষের জন্য ন্যায় বিচারের দাবীতে সোচ্চার হতে দিধাগ্রস্থ হয়ে পরবে কি?

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষিক ভাবে যে আমরা দিন দিন বিকার গ্রস্থ হয়ে পরছি তা বেশ বুঝতে পারছি। সাম্প্রতিক সময়ের দুটি আলোচিত ঘটনা আমাদের তারই ইঙ্গিত দেয়। কে আমাদের আপন আর কাকেই বা আপন বলা যায় সেটা নিয়েও যে আমরা সংকটের মধ্যে ঢুকে গেছি। সেখানে পিতা যেমন নিরাপদ নয় তেমনি স্ত্রী বিশ্বাসের জায়গায় সবথেকে অনিরাপদ। সাধারন দৃষ্টিতে আমরা যা দেখি তাই নিয়ে ন্যায়ের দাবীতে হুমড়ি খেয়ে পরার পরে জানা যায় দেশের মানুষ যে কারনে সোচ্চার তার অনেকাংশেই ভুল ছিল। তখন আস্থা এবং ন্যায় একই সাথে মূল্য হারায়।



হবিগঞ্জের বিউটিকে আমার কাছে অভাগা বলেই মনে হচ্ছে। পৃথিবীর সব থেকে নিরাপদ মানুষ পিতা যখন তার নিজ সন্তানের হত্যাকারী তখন বিউটি হতভাগ্য কন্যা। বিউটির ধর্ষণ নিয়ে যতটা আলোচনা এবং সরাসরি ধর্ষণ বলতে যে বিষয়টি আমরা বুঝে থাকি এক্ষেত্রে বিষয়টি কিন্তু একটু ভিন্ন। আসামী বাবুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অলিপুর এলাকায় এক হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে কয়েক দিন বিউটিকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকে বাবুল। (এসপি বিধান ত্রিপুরা, কালেরকণ্ঠ) পরে গ্রাম্য সালিসে বিয়ের বিষয়টি সমাধান না হওয়া এবং এর পরবর্তীতে বিউটির বাবা ছায়েদ মিয়া গ্রাম্য রাজনীতিতে সুবিধা আদায়ের উদ্দেশ্যে ময়না মিয়ার দ্বারা প্রলুব্ধ হয়ে ছায়েদ মিয়া, ময়না মিয়া এবং ১০ হাজার টাকায় একজন পেশাদার খুনি মিলে বিউটিকে হত্যা করে দোষ চাপানোর চেষ্টা করে বাবুলের উপর।



অন্যদিকে পৃথিবীর সব থেকে শক্ত বিশ্বাসের সম্পর্কে নিজ স্ত্রী যখন হত্যাকারী তখন আমাদের দাঁড়াবার জায়গা যে দিন দিন কমে আসছে তা খুব ভাবায়। রংপুর বিশেষ জজ আদালতের বিশেষ পিপি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যডভোকোটে রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হয়েছিলেন এবং পরে তার মৃতদেহ পাওয়া যায়। সমগ্র দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সভা সমাবেশে দাবী দাওয়া জানানো হয় তার জীবিত উদ্ধারের। তিনি হিন্দু বলে জঙ্গিদের কাজ বলেই সবার প্রথম ধারণা ছিল। কিন্তু এখানেও শেষ পর্যন্ত সকলের সাধারন ভাবনা গুলোকে ওলটপালট করে দিয়ে নিজের স্ত্রী এবং তার সহযোগীরা হয়ে যায় খুনি।

পিতা সন্তানকে হত্যা করছে, স্ত্রী করছে স্বামীকে! এভাবে চলতে থাকলে যে ভবিষ্যতে সম্পর্কের মানুষ গুলোর প্রতি আস্থা কমতে থাকবে তেমনি ন্যায় বিচারের দাবীতে সোচ্চার হতেও দিধাগ্রস্থ হয়ে পরবে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×