রাজনৈতিক জীবন আর পুকুর ভর্তি শিং মাছ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে রাজনৈতিক জীবনকে শিং মাছ ভর্তি পাশাপাশি দুটি পুকুরে বসবাসের মতই মনে হয় । নির্বাচনের মাধ্যমে আমরা পাঁচ বছরের জন্য এক পুকুরে থাকার সিদ্ধান্ত নিয়ে যখন সেই পুকুরের শিং মাছের কাঁটায় অস্থির তখন মনে করি পাশের পুকুরে হয়তো কিছুটা বেশী স্বস্তি পাওয়া যাবে। ফলে আশায় বুক বেঁধে পাশের পুকুরে ঝাপিয়ে পরার অপেক্ষায় থাকি। কিন্তু নির্বাচনের মাধ্যমে নতুন পুকুরে এসেও যখন শিং মাছের কাঁটায় অস্থির তখন আবার আগের পুকুরে ফিরে যাওয়ার আকুতি। এভাবে নির্বাচনের পর নির্বাচনে পুকুর বদল হলেও কেন যেন আমাদের যন্ত্রণার বদল হয় না।
বর্তমান আওয়ামীলীগ সরকার মেগা প্রোজেক্ট গুলো ছাড়া তৃণমূল মানুষের চাহিদা যে খুব একটা পুরন করতে পেরেছে সেটা নিয়ে অনেকের মধ্যেই যেমন সন্দেহ কাজ করে। অন্যদিকে স্বাধীনতা বিরোধী জামাতের ছায়া নিয়েই বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করছে সেটাও পরিষ্কার। বিশেষ করে বিএনপির রাজনীতি যে এখনো তারেক জিয়া কেন্দ্রিক এবং ক্ষমতায় আসলে সেই আগের হাওয়া ভবন এবং জামাতে ইসলামী ক্ষমতায় আসবে সেটাও রাজনীতির বাহিরের মানুষ গুলোর কাছে গ্রহণ যোগ্য নয়। ফলে এ নির্বাচনে সাধারন ভোটারের স্বস্তির জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন