somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের সাথে সাক্ষাতকালীন গদ্য

১৩ ই জুলাই, ২০১২ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বরের সাথে আমার সাক্ষাতকালীন সময়ে আমি অসহায় ছিলাম,অনেকটা ভ্রান্ত পথভ্রষ্ট সাধুর মত,জীবনের অনেকটা সময় ধ্যান করার পরও যে নিজেকে তেমন করে বুঝে উঠতে পারেনি।সাক্ষাতের আগে জীবনের মানে খুঁজতে গিয়ে আমি কতবার হতাশ হয়েছি,রাতের আকাশে কতবার আমার দৃষ্টি আবার ক্লান্ত হয়ে আমার দিকেই ফিরে এসেছে তার হিসেব আমি রাখিনি কখনো।বিশাল গোলাকৃতির এই গোলোকধাঁধার কাছে নিজের ক্ষুদ্র সত্তা নিয়ে হীনমন্যতার জন্য ঈশ্বরকে দোষারোপ করেছি রাতে দিনে।

এসবের জন্য ঈশ্বরকে কখনো ক্ষমা করিনি।যে গল্পকার নিজের গল্পের চরিত্রকে নিজের খেয়ালে ফাঁসির দড়িতে ঝুলায় তার প্রতি আর ঈশ্বরের প্রতি আমার ক্রোধ ওই একই জায়গায় আর একই সমান্তরালে চলে।তবে আমি জানতাম ঈশ্বরের সাথে আমার সাথে দেখা হবে,স্বর্গের ঝর্নায় না হোক নরকের অগ্নিকুণ্ডলীর কাছাকাছি।

সাক্ষাতের কিছু আগে পার্থিব উত্তেজনা টের পাই নিজের শিরায়।বেশ আয়োজন করেই ঈশ্বর আমার কাছে আসে।তবে ঈশ্বর যখন সামনে এসে দাঁড়ায় নিজেকে সামলে উঠতে বেশ সময় লেগে যায় আমার।নিজের ঈশ্বর হিসেবে নিজের প্রতিচ্ছবি দেখে কিছুটা ঠকে যাওয়ার অনুভূতি হয়।সামলে নিয়েছিলাম অবশ্য,এরপর আমি হাজারটা প্রশ্ন করলাম,করতে করতে উন্মাদের মত ছুটাছুটি শুরু করলাম,আমার উপর তার সব কিছুই যে অনধিকার চর্চা আর আধুনিক গণতন্ত্র পরিপন্থী সে কথা তাকে হড়বড় করে বুঝিয়ে ছিলাম।সে কতটুকু বুঝল জানিনা,কিন্তু আমি কোন উত্তর পাইনি,সে শুধু আমার দিকে তাকিয়ে একবার হেসেছিল,অদ্ভুত রহস্যময় ছিল সে হাসি।আমি বুঝে যায় আমার ঈশ্বর বোবা,অন্ধ,কালা-তার কোন প্রশ্নের উত্তর জানা নেই,সে বাজিতে জিতে মজা পায়,সে শুধুই গ্যাম্বলার।

সেদিন ঈশ্বর আমার সাথে জিতেনি,বেদনায় তার মুখ নীল হয়ে যায় স্রষ্টা হয়ে নিজ সৃষ্টির কাছে হেরে গিয়ে।আমি শুধু তাকে একগাল হাসি ফেরত দিয়েছিলাম,আমার দুঃসাহস সে মেনে নিতে পারেনি।নরকেও আমার জায়গা হলনা,আমি আবার মৃত্যুদণ্ডাদেশ পেলাম নতুন কোন নরকে যাবার জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×