তিন দিনের ল্যাপটপ মেরা আজ শেষ হচ্ছে।গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়। গতকাল শনিবার সকাল থেকেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ। ধীরে ধীরে বাড়তে থেকে ক্রেতাদের ভিড়। মেলা ঘুরে দেখা যায়বিভিন্ন প্রতিষ্ঠান ল্যাপটপ কম্পিউটারে মূল্যছাড়সহ নানা ধরনের উপহার র্যাফল ড্রয়ের ব্যবস্থা রেখেছে।মেলায় এসারের টাচস্ক্রিন মনিটরের ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৯৯ হাজার ৮০০ টাকায়।
মেলার বিভিন্ন স্টলে তোশিবা, এইচপি, ডেল, এসার, আসুস, লেনেভো, স্যামসাং, ফুজিৎসু গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও নেটবুকে দেড় থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আর প্রতিটি পণ্যের সঙ্গে বিভিন্ন পুরস্কারও দেওয়া হচ্ছে। গতকাল এইচপির প্যাভিলিয়নে এসেছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। এখান থেকে ল্যাপটপ কিনলেই মিলছে তামিম ইকবালের সইসহ ক্রিকেট ব্যাট ও বিভিন্ন উপহার। মেলার প্রধান পৃষ্ঠপোষক ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি মডেম বিক্রি করছে এক হাজার টাকায়।সঙ্গে বিভিন্ন প্যাকেজ ব্যাবহারের ওপর সর্বোচ্চ এক হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। মেলার একটি স্টলে ইন্টেলের কোর আই ৩,৫ ও কোর আই ৭-এর প্রসেসর প্রদর্শন করা হচ্ছে। মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বললেন, । তিনি বলেন, ‘মেলায় এলে কম দামে ল্যাপটপ কেনা যায়। আর প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ থাকায় পছন্দ করার সুযোগটা এখানে বেশি।’
গতকাল মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আউটসোর্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করে। আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বলেআয়োজক মেকার কমিউনিকেশন্স সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



