somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানের ফেরিওয়ালা অন্ধ লিয়াকত পাগলার লাঠির রহস্য………..!

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[img|http:
রাত দশটার দিকে ল্যাপটপে দেশ বিদেশের বন্ধুদের সঙ্গে যখন সামাজিক যোগাযোগ রক্ষা করছিলাম ঠিক তখন রুমমেট আমাকে ফোন করে জানালেন মেসের নিচে গানের আসর বসেছে। বিখ্যাত কিংবা প্রতিষ্ঠিত শিল্পীর গানের চেয়ে গ্রাম বাংলার আউল-বাউল ফকিরের গানের প্রতি আমার এক অন্যরকম টান আছে।সেই টানেই হোক আর গানের প্রতি ভালোবাসা প্লাবনেই হোক তড়িঘড়ি করে তিন তলা থেকে নিচে নেমে দেখি ২৫/৩০ জন মানুষ অত্যন্ত মশগুল হয়ে গান শুনছেন। ;);)! সেই গান আমি কোন দিন শুনিনি । স্বভবত উপস্থিত রাত বিরাতের পথিক দর্শক-শ্রাতারাও তা শুনেন নি।:-*গান পিপাসু শ্রতারা তার গান শুনে বিস্মিত ও হতবাক হয়ে ২/৪ টাকা করে দান করতে তিলার্ধ কুন্ঠাবোধ করেননি।গানের এক ফাঁকে তার পরিচয় জানা গেল। তার বাড়ি রংপুর সদর থানার পদাগঞ্জ এলাকায়। লোকে তাকে ডাকে গায়েন লিয়াকত পাগলা বলে। পুরো নাম মো: লিয়াকত আলী।তিনি জন্মান্ধ হলেও দেশ ও পৃথিবীর হালচালের খবর গানের কথামালায় অনন্য, অনিন্দ্য সুন্দরভাবে তুলে ধরেন।সাংসারে বিবাহিত একছেলে আছে তার খোঁজ রাখে না। আপন জন ও কাছের মানুষ বলতে তার স্ত্রী ছাড়া কেউ নেই। তার গানের সরাজ্ঞম দুাতারা, একাতারা কিংবা গিটার নয়। শুধু একটি পাতিল ও তার ভেতরে কিছু সাইকেলের বল।সেটি দিয়ে পাক্কা পেশাদার শিল্পীর মত তিনি অনেক রং, ঢংয়ে স্বাভাবিক সাবলীলভাবে পাতিলটি বাজালেন আর একের পর এক গান করলেন।কিছু গান সমসাময়িক বিষয়ের উপর আর কিছু তরুণ প্রজন্ম নিয়ে বাদবাকি ধর্ম বাস্তবতা এবং আধ্যত্ম জীবনবোধের মৌলিক গান । তার সুরে গানগুলো এরকম- “চিঠি দেয় না পত্র দেয় না/ গোপন রাখে পরিচয়/ মাঝে মাঝে মোবাইল ফোনে মিষ্টি মিষ্টি কথা কয়ৃৃ.”। “হায়রে কলিকালে/ যুবক ছেলে দেখলে পরে/ মেয়েরা রাইতে ডিউটি করে…”। এছাড়াও “ একদিন মাটির ভেতরে হবে ঘর..”।“ এই দুনিয়াটা পুতুল খেলা….” শিরেনামে গান গেয়ে আবেগাপ্লুত করেছিল গানের কবি, সুরের কবি লিয়াকত পাগলা। ১৫/১৬ টি গান গেয়ে প্রায় দেড় ঘন্টা উৎসুক জনতাকে আবেগে ভাসিয়েছিল আর আনন্দে হাসিয়েছিল। মরণ কে স্বরণ করে দিয়েছিলগান আর কথামালায়। এই ধরনের গানের সাথেই তার নিত্যপথ চলা। মানুষ গান শুনে টাকা দিলে দু বেলা দু মুঠো খেতে পারে । তা না হলে উপোস থাকতে হয়।কিন্তু তার চেহারায় দু:খবোধের লেশ মাত্র নেই। সদাহাস্যজ্জ্বল ৬০ বছর বয়সী গানওয়ালা মানুষটি যেন চিরসুখীর এক জীবন্ত প্রতিক। সঙ্গে আছে লাল কাপড়ে মোড়া একটা লাঠি। লাঠিটি রহস্যে ভরা। লাঠিটি যখন কবিয়াল বাউল লিয়াকত পাগলা বিশেষভাবে স্পর্শ করে তখন লাঠির মাথায় লাটিমের মত একটা ইস্পাতের চাটকি পিন পিন করে ঘুরতে থাকে। :|:|। অন্যদিকে লাঠির রহস্য ও রান্না করা পাতিলে ঢোল ও তবলার মিশ্র সুর উপস্থিত জনতাকে একটি ঘোরের মধ্যে ফেলে দেয়। প্রায় সবগুলো মানুষই পাগলার সেই লাঠি উল্টিয়ে পাল্টিয়ে হাতিয়ে দেখেন।কিন্তু কেউ সেই লাঠির রহস্য উন্মোচন করতে পারেন নি। শেষ পর্যন্ত লাঠি আর হাতের কারসাজি রহস্যই থেকে গেল..! দিনের আলোতে কিংবা রাতের আঁধারে গানই ধ্যাণ, গানই প্রাণ, গানই তার জীবন। যেন সহধর্মিনীর মতন। পথ থেকে পথে, বাজার থেকে বাজার থাকে, স্টেশন থেকে স্টেশনে, মানুষের হৃদয়ের বাঁকে বাঁকে ফেরীওয়ালার মত ফেরী করে গান করাই তা আমরণ শান্তি । সেই শান্তির খোঁজেই রংপুর স্টেশনের প্লাটফর্মে রাতে ঘুমানোর উদ্দেশ্যে লালবাগের এই নাগরিগ ব্যস্ততা ছেড়ে মাঘের তিব্র শীতে কুয়শার সাথে মিলিয়ে গেল অদূরে, সুরে সুরে, বহু দূরে……….।
লেখক: ব্লগার ও সাংবাদিক।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×