ডেনিয়েল পেরি নামের ১৭ বছরের কিশোর অনলাইনে তার এক আমেরিকান মেয়ে বন্ধুর সাথে স্কাইফিতে খোলামেলা আলোচনা করে। কয়েক মাসে আলোচনায় ডেনিয়েল ওই মেয়েকে বিশ্বাসও করে। সেই সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা, বিশ্বস্ততা বাড়ায় বিভিন্ন বিষয়ে শেয়ারিং- কেয়ারিংও হয়।
হঠাৎ আমেরিকান মেয়েটি বন্ধু ডেনিয়েল পেরির ১৮ তম জন্মদিনে তার কাছে বিপুল অর্থ দাবি করে তার সাথে করা ভিডিও চ্যাটিং প্রকাশের হুমকি দেয়।
কিশোর ডেনিয়েল হতভম্ব হয়ে লজ্জা আর আত্মসম্মান বোধে কাউকে কিছু না বলে আত্মহত্যার পথ বেছে নেয়। শেষ পযর্ন্ত ডেনিয়েল দেশটির ফোর্ট রোড ব্রিজ থেকে জাপিয়ে পড়ে আত্মহত্যা করে।
তথ্যপ্রযুক্তি উন্নয়নে এ ধরনের ঘটনা দেশটিতে প্রায়ই হচ্ছে বলে স্কটিশ পুলিশ তাদের অনুসন্ধানে দাবি করেছে। সেই সাথে অনলাইনের এই ফঁদ থেকে টিনএজারদের তীব্র সচেতন থাকার আহবান জানানো হয়েছে।
সূত্র: ‘দ্য টেলিগ্রাফ’ অনুবাদ: সজিব তৌহিদ
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


