somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

___________ ইয়াবা সোহেলের একদিন ___________

১৮ ই মে, ২০১৫ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে দেরি করে ওঠা নিত্যদিনের অভ্যাস, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ল সোহেল । বেশি দেরি না করে চটপট ফিটফাট হয়ে বেরিয়ে পড়ল , নাস্তাটা করার সময় ও নেই হাতে ... অবশ্য থাকলেও যে করতো তাও না, তার আসলে রুচি ও নেই মুখে ! থাকবে কি করে ?? আগের দিন রাতেই ৪ বন্ধুর মিলে দেয়া ইয়াবা পার্টির নেশা এখনো যে রয়ে গেছে , এমনই এক বস্তু নাকি ইয়াবা ! রুচি , ঘুম , ক্ষুধা , আহার , শান্তি সবই কেড়ে নেয় । সবই জানে ও বোঝে সোহেল , কিন্তু নীতিকথাই এতো পাত্তা দেয়ার মত বিকাশ ঘটেনি তার অন্তর আত্নার ।
সম্ভবত পৃথিবীতে সিগারেট ছেড়ে দেয়ায় সব চেয়ে সহজ , কারণ বেশিরভাগ ধূম্পায়ীই এই কাজটা হাজারবার করেছে ! অনেকে তো নাকি প্রতি সপ্তাহ পর পর ছেড়ে দেয় । সোহেল অবশ্য সিগারেট যে খুব বেশি নিতো তা নয়, বছর চারেক আগেও সোহেল সারাদিনে ৩ টা সিগারেট এর বেশি নিতো না , সারাদিনে পকেট মানি ২০-৩০ টাকা হলেই বেশ চলে যেত। দিনটা ছিলো বৃষ্টিস্নাত দিন, যেদিন সে প্রথম ইয়াবা নামক এই জিনিশ এর দিকে পা বাড়ায় । এখন পরিস্থিতি এমন যে, পরিচয় তার ইয়াবা সোহেল !! ( মতান্তরে গুটি সোহেল )।

"এই রিক্সা" ডাক দিতেই কাছে এসে দাড়ালো রিক্সাওয়ালা , জায়গার নাম বলেই উঠে পড়ল সোহেল । এলাকার কয়েকজনের উৎসুক দৃষ্টি পড়ল তার রিক্সায় , এতো ভোরে তো তাকে কেউ আগে দেখেনি ! কিছুটা বিব্রতও হচ্ছে সোহেল । কিছুক্ষণ পরেই রিক্সা থেকে নেমে ফোন দিলো রতনকে ,রতন হলো সোহেলদের লিংক। মোবাইল, ল্যাপটপ সহ যে কোনো কিছু নগদে বিক্রির জন্য রতনের চেয়ে ভালো এই এলাকায় কেঊ নেই । তাই গুটিপ্রেমি/ ইয়াবাপ্রেমিদের কাছে রতন একজন জনপ্রিয় চরিত্র !। আজকে সোহেল রতনের কাছে একটি দামি গ্যালাক্সি গোত্রের স্মার্টফোন ও একটা দামি হাত ঘড়ি নিয়ে এসেছে । দেখেই রতনের মুখে এক চতুর হাসি ফুটে উঠল । "এতো দামি জিনিশ , ভালোই ধান্ধা হইসে তাইলে , হ্যাঁ ??"... "হুম" বলে সায় দেয় সোহেল । কাল রাতে অফিস ফেরত এক লোককে সুবিধামতো জায়গায় পেয়ে এইসব ছিনতাই করে নেয় সোহেল, নগদ ৭ হাজার টাকা ও ছিলো কিন্তু সেগুলো কাল রাতেই শেষ ! । কালকের বিষয়টা এতো খারাপ লাগে না সোহেলের , কারণ যাকে ছিন্তাই করে নেয়া সে সম্ভবত অনেক টাকার মালিক, তার কাছে জীবনের মূল্যই বেশি , কিন্তু কিছুদিন আগে এক লোকের ৯০০০ টাকা নিয়ে ফেলেছিলো তারা... পরে জানতে পারে যে ওই টাকাটা তার পুরো মাসের বেতন ছিলো ! এছাড়াও টুকটাক ছোট ভাইদের থেকে মোবাইল নিয়ে ফেলা , তাদের ভাষায় ' কট' করে দেয়া , চাদাবাজি ইত্যাদি করেই দিনাতিপাত করে সোহেলেরা । তাদের এলাকার পাতি গুন্ডা হিসেবেও জানে সাধারনেরা ।

টাকাটা হাতে নিয়েই আবার রিক্সায় উঠে পড়ে সোহেল, সরাসরি ফোন দিলো তুহিনকে । "দোস্ত , ম্যানেজ হয়ে গেছে , তাড়াতাড়ি আয় " বলেই ফোনটা রেখে দেয় সে । কোথায় আসতে হবে তা ভালোই জানে তুহিন । এলাকার মধ্যে কিছু পরিত্যাক্ত গোডাউন আছে , এইগুলোতেই তারা তাদের ইয়াবার আসর জমিয়ে তোলে প্রতি রাতে । মোবাইল ও হাতঘড়ি নিয়ে রতন তাকে ১০ হাজার টাকা দিয়েছে , যদিও এর দাম অনেক বেশি কিন্তু গুটিখোরদের কাছে তার আপাত মূল্যই মূখ্য । এদিকে যাওয়ার পথে এলাকার মাদক ব্যাবসায়ী রাজু থেকে পর্যাপ্ত পরিমান ইয়াবা কিনে নেয় সোহেল এবং সাথে দোকান থেকে সরঞ্জাম এবং কয়েক প্যাকেট সিগারেট কিনে নেয় সে । গোডাউনে ঢুকে দেখে সবাই সেখানে উপস্থিত ।

কিভাবে যে দেখতে দেখতে দুপুর হয়ে গেলো টের পেলো না সোহেল, আস্তে আস্তে সবাই বের হলো গোডাউন থেকে । সবার চোখেই অনিদ্রার ছাপ , একেকটা শরীর যেন আবর্জনার স্তূপ ।
সবাই যার যার মতো বাসায় চলে গেছে তাই বাসায় ফিরে এলো সোহেল , গোসল দিয়ে লন্ড্রী থেকে আনা পাঞ্জাবীটা গায়ে দিলো সোহেল , ঠিক ৪ টায় লাখা ভাইয়ের মিটিং আছে , সেখানে যেতে হবে তাকে । তাদের মধ্যে আফছার ই রাজনীতিতে সবচেয়ে সক্রিয়, তার আগপিছ ঘুরে সোহেলরাও মোটামুটি পলিটিক্সের তকমা গায়ে মেখে নিয়েছে । তাদের সকল বিপদ আপদে পাশে থাকে লাখা ভাই । তাই সব গুটিখোররা আজকে এক হবে লাখা ভাইয়ের অফিসের সামনে।
অবশ্য কয়েকদিন পর পরই তারা এরকম মিছিল মিটিং করে অভ্যাস্ত। যেদিন বড় প্রোগ্রাম থাকে সেদিন রাতে পার্টিও বড় হয় লাখা ভাইয়ের বড় দিলের সৌজন্যে !

আজকে তেমন বড় কোনো মিটিং না, তাই হাত খরচ এর পয়সা ছাড়া তেমন কিছু পায়নি সোহেলরা ! কিন্তু রাতের খোরাক যোগাড় করতে হবে ! । এই চিন্তা করতে থাকে সোহেল কিন্তু এরইমধ্যে সন্ধ্যা হয়ে গেছে ... তাই সবাইকে ফোন করে আবার আগের জায়গায় আসতে বললো সোহেল...সবাই যথারীতি উপস্থিত এবং অপেক্ষা করছে তারা , আরো একটি বাবা কিংবা ভাইয়ের কষ্টের সম্বল ছিনিয়ে নিতে !

এভাবেই কেটে যায় সোহেলের প্রতিটা দিন ... এভাবেই প্রতিনিয়ত অগনিত সোহেল অপেক্ষা করছে অন্ধকার গলিতে ... এভাবেই কতো সোহেল পাতি গুন্ডা থেকে বড় সন্ত্রাসী হচ্ছে , এই সোহেলদের থামানোর জন্য জন্ম হচ্ছে আরেক সোহেলের কিন্তু সোহেল গুষ্টি তথা গুটিখোরদের এই একদিন আর কতোদিন ! ??

বিঃদ্রঃ সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক, কারো সাথে মিলে গেলে আমি ই দায়ী থাকবো !

~~~>>> সাজিদ এক প্রবাহমান দাবানল <<<~~~
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×