আগস্টের পনের তারিখ
শহরের আকাশে উড়েছে কালো মেঘ
একটা বিস্বাদের ক্যনভাসে রঙতুলি
এঁকেছে শুধু ছবি বর্ণহীন আঁধার
রাতের নির্জনে বিলুপ্ত একটা পরিবার
একটা সিঁড়ি ছোপ ছোপ রক্ত
টেনে হিঁচড়ে নিচে নামানো রক্তের দাগ
দেয়ালে বুলেটের ছিদ্র
ভাঙা টেবিলের পর কালো চশমা
নিথর দেহ রক্ত মাখা জামা
একটা শিশু-
বুকে তার বুলেটের ক্ষত থেকে উপচে পড়া রক্ত
ধুয়ে দিয়েছে ঘরের মেঝে
লাল রঙ তার আবরন
হঠাৎ চোখের কোণে জমে উঠে মেঘ
হতাশায় বুক চাপড়ে কাঁদে হৃদয়
এক বন্ধু-
বাঙালির বন্ধু,বঙ্গবন্ধু মুজিব
পড়ে রই দেহ তার নিথর নিরব
ছোপ ছোপ রক্ত একটা মেঝে
ছোপ ছোপ রক্ত একটা পরিবার
আগস্টের পনের তারিখ
কালো রঙে ছেয়েছে দেশ
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


