somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট এখন গলার কাঁটা; হাতে না হলে ভাতে মারবে

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা বলবার ইচ্ছা ছিল অনেক বর্তমানের ভ্যাট নামের আমাদের গলার কাঁটা নিয়ে । তবে একটা জিনিস তো থেকে যায় ৫৭ ধারা বলতে পারিনা কে যেন গলা চেপে ধরে। শিক্ষা খাতে ৭.৫% ভ্যাট এটা আদেও কি প্রয়োজন ছিল ? অনেক দিন আন্দোলন করেছি এখনও তা বজ্র পাতের রূপ নিয়েছে । আমি সেই ঝলসানো আলোর এক বিন্দু।
এত দিন অর্থমন্ত্রী বলছে এত হাজার হাজার টাকা দিলে ৭.৫ % ভ্যাট কেন দিতে পারবে না।
কথা ৭.৫% ভ্যাট না কথা হচ্ছে ১ পয়সাও ভ্যাট কেন দিবো...? যাইহোক,
আজ আবার অর্থমন্ত্রী ও এনবিআর এর বক্তব্য হচ্ছে এই ৭.৫% ভ্যাট নাকি শিক্ষার্থীদেরকে নয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে দিতে হবে....!!!!,,
তাহলে এখন কতৃপক্ষ কি নিজের ঘর থেকে টাকা এনে এই ভ্যাট দিবে..? প্রশ্নই আসে না..!
এই টাকা টা বিশ্ববিদ্যালয় আমাদের থেকেই অাদায় করে ছাড়বে, তাহলে আমাদের এত আন্দলনের লাভ কি হল?
সেই আমাদের থেকেই খসছে ভ্যাটের টাকা। তার মানে দাঁড়ালো "হাতে না মারলে ভাতে মারবো "
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তিক্ত অভিজ্ঞতা আছে।২০১০ সালের আন্দোলনে ৪.৫% ভ্যাট বাতিল হওয়ার পর মালিকরা ঠিক একই কাজ করেছিল! ...চট্টগ্রামে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীরা ২০১১ সালে এর বিরুদ্ধে রাস্তা আটকে আন্দোলন করে এই অতিরিক্ত ফি বাতিল করেছিল! শিক্ষার্থীরা সরকার আর মালিকের এই ফাঁদে এইবার পা দেবেননা নিশ্চয়ই!

কিছু শিক্ষিত মানুষ বলে, প্রাইভেট ভার্সিটি গুলোয় সব খারাপ ছেলে-মেয়েরা পড়ে। বাবার টাকার গরমে পড়তে যায় এখানে। তাদের মতে এসব ছেলে মেয়েরা কথায় কথায় গালি দেয়, অভদ্র আচরণ করে। কিন্তু পাবলিক ভার্সিটি গুলোয় সব ভালো ছেলে-মেয়েরা পড়ে। তারা অনেক ভদ্র। আচ্ছা, তাহলে আজকের ঘটনা টা একটু শেয়ার করি। এআইইউবি এর কাকলি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানোর সময় দেশের সর্বোচ্চ বিদ্যা পিঠ হিসাবে পরিচিত, প্রাচ্যের অক্সফোর্ড , "ঢাকা বিশ্ববিদ্যালয়" এর একটি দ্বিতল বাস রাস্তার উল্টো দিক থেকে এসে থামে অবরোধ কারি দের সামনে। আর তখন সেই বাস থেকে কিছু মেধাবী, ভদ্র(!) ছেলের দল আন্দোলন কারিদের কে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। তারা নাকি মেধাবী? তারা নাকি ছাত্র??? এই তাদের শিক্ষা? তাদের ই মত ছাত্র-ছাত্রিরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আর তারা অকথ্য ভাষায় গালি-গালাজ করতেছে??? বাহ্!!! এই না হলে পাবলিক ভার্সিটি??? তোমরা আবার এই পাবলিক ভার্সিটি নিয়ে গর্ব কর??? জানি আমার এই কথা তাদের কানে পৌছাবে না। তবুও পারলে কেউ একটু পৌছে দিবেন তাদের কানে।( এআইইউবি এর এক ছাত্র)

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ৭.৫ % ভ্যাট ধার্য না করে বরং সরকারের উচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তুকী দেওয়া। কারন সকলের শিক্ষার সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও সরকার যেখানে সকল শিক্ষার্থীর গ্র্যাজুয়েটের ব্যাবস্থা করে দিতে ব্যর্থ, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো সরকারের ঘটাতি পুরণ করে যাচ্ছে। অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরনের সুযোগ করে দিচ্ছে। সে জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর প্রতি সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। শুধু বড়লোকের ছেলে-মেয়েরা এখন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলে-মেয়েরাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে।

ধরুন আমি সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করে উচ্চ শিক্ষা নেবার জন্য বেসরকারি/সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলাম এখন এখানে কতটুকু সুযোগ আমার জন্য বাংলাদেশে একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ডুয়েট ডিপ্লোমাদের জন্য । সেখানে যদি ৩০০০ সিট থাকে তবে প্রতি বছর ৯০০০০ ডিপ্লোমা পাশ করে বের হচ্ছে তাহলে বাকি লোক গুলো কি আঙুল চুষবে ! নাকি নাকে তেল দিয়ে কাজে মন দিবে পড়াশুনা তোলা থাক বৃদ্ধ বয়সের জন্য । নিশ্চয় পলিটেকনিকে সব ধনীর দোলাল-দোলালি পড়ে না! আমার দেখা চোখে ধনীর ছেলে মেয়ে ডিপ্লোমা সহজে করতে আসে না । এই শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষা নিতে চাই তবে নিশ্চয় প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ে পড়বে । এখন একটু ভাবুন এদের পক্ষে কি বছরে দেড় লক্ষ টাকা দেয়া সম্ভব ?

সমাধান একটাই
১। ভ্যাট পুরোপুরি বাতিল করা!
২। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বেতন ফি নির্ধারণে ছাত্র, শিক্ষক, অভিভাবকের মতামতের ভিত্তিতে একটি নির্দিষ্ট নীতিমালা দাঁড় করানো!

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×