somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার তোরা মানুষ হ

০৬ ই মে, ২০১৮ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা যখন মানবিকাতা, ভালোবাসা,শ্রদ্ধা নিয়ে কথা বলে মুখে ফেনা উঠায়। সেই আমরাই আবার পাবলিক বাসে উঠে অকথ্য অশ্রব্য ভাষায় বুলি আওড়ায়। এমন সকল মানুষদের জন্য আমার লেখা "আবার তোরা মানুষ হ " ।

ঘটনাঃ রাত ১১টা ৩০মিনিট
মিরপুর-১০ নম্বার বাসস্ট্যান্ড।


আয়াত পরিবহনের একটি গাড়িতে বাসার উদ্দেশ্য যাত্রা শুরু করেছিলাম শাহবাগ থেকে রাত আনুমানিক ১০ টা ৪৫ মি এর দিকে। পরিবহণ সিটিং হলেও তাদের চিটিং ব্যবসাও চলছিলো। যাত্রিতে ঠাঁসা গাড়ি। গড়িটি মিরপুর-১০ নম্বার আসার পর গাড়ির হেল্পপার(বয়স-১৪/১৫) জানালো সবাইকে নামতে হবে গাড়ি মিরপুর-১৪ নাম্বার যাবে, যদিও গাড়ি ছিল মিরপুর-১২ নাম্বারের। যাত্রি প্রায় নেমে গেলে রয়ে গেলাম আমরা কয়েকজন। এর মধ্যে একজন মাঝ বয়সী মহিলা সাথে তার ১০ বছরের কন্যা, দুজন ২৫/৩০ বছরের ছেলে, একজন ৫০/৫৫ প্রায় দাঁড়ি পাকা বসস্ক ভদ্র লোক, আর আমি।

ঘটনার শুরু বসস্ক লোকটির ৫ টাকা ভাড়া ফেরত কে কেন্দ্র করে। ছোট হেল্পপার টাকা ফেরত দিতে নারাজ, তবে নাছোড় বান্দা ভদ্র লোকটি অনেক কথা কাটাকাটির পর টাকা ফেরত পেলে, তবে সাথে সাথে ছোট চালকের সহকারিকে একটা লাথি উপহার দিল। পাশে দাঁড়িয়ে অনেকটা নির্বাক হয়ে দাঁড়িয়ে গেলাম। ছেলেটি প্রায় চলন্ত গাড়ি থেকে পড়ে যাবার উপক্রম। এমন সময় ছেলেটি নিজেকে সামলে ভদ্র লোকটিকে সজরে ধাক্কা দিতে উদ্যত হওয়ায়, ভদ্র লোকটি কিন্তু থেমে যায় নি, বড় বড় আংটি যুক্ত হাতের ঘুষিতে ততক্ষণে ছেলেটির মুখে রক্তের ফোটা এনে দিয়েছে। শুরু হল কুস্তি তবে বরাবরের মত ছেলেটি মার খেল, তখন এই মিথ্যা কথার শহরের অন্য দশ জনের মত নিরব দর্শক আমি।
এখানেই শেষ হতে পারত। তবে তা হয়নি, ডেকে আনে আরো করুণ এবং ভয়ংকার ঘটনার।
রাতের রাস্তার কিছু সুবিধাভোগী মানুষের আবির্ভাব হল সাথে সাথে। তাদের একটাই কথা, ছোট হয়ে কেন বসস্ক ভদ্র লোকটির গায়ে হাত তোলা হল? তবে বিস্তারিত জানবার প্রয়োজন তাদের ছিল না। শুরু হল নির্যাতন, ছেলেটিকে এমন ভাবে কয়েকজনে প্রহর করতে শুরু করেছে যে, সে হয় কোন খুন কিংবা ধর্ষণ করেছে। মারতে মারতে নামানো হল নিচে, তখনো বাস ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে। দুজন পুলিশের হয়তো মায়া হল তাই এসে থামাতে গেল সুবিধাভোগীদের তবে উলটো পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হল।
আমি দেখে চলেছি.।.।.।।

এবার একজন উৎসুক জনতা এসে ছেলেটিকে মাফ চাইতে বলায়, ছেলেটি বসস্ক ভদ্র লোকটির পায়ে হাত দেবার সাথে সাথে ঘটে গেল নির্মম আরেকটি দৃশ্য। সেই ভদ্র বসস্ক লোক ছেলেটির মাথা-ঘাড় ধরে পিঠের উপরে চালালো নির্মম নির্যাতন। দেখে মনে হল কোন পশুকে মারছে, তবে পশুকে হয়তো এমন কেউ মারে না। এখন আর তারে ভদ্র বসস্ক লোক বলা যাবে না, বরং মুখোশ ধারি শয়তান বললে ভুল হয় না। (এতমধ্যে চালকে নামানো হয়েছে এবং নির্যাতন অব্যহত)

এর পরও দফায় দফায় গাড়ির সাথে ছেলেটির মাথা সজোরে আঘাত করতে থাকে মানুষ রুপি পশুর দল।
সহ্য না করতে পেরে যখন বাসার পথে পা বাড়িয়ে ততক্ষণে ১১টা ৫০ বেজেছে। তবু নির্যাতরের মাত্রার কমতি হয়নি, বরং বেড়েছে, দূর থেকে আত্মচিৎকার কানে ভেসে আসছিল তখনো।

সত্যি ধিক্কার দিয়ে বলতে চাই তাদের জন্য আবার তোরা মানুষ হ ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ রাত ১:০৬
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×