প্রায় দেড় হাজার বছর অতিক্রমে
শুন্য থেকে বৃত্তস্থ হয়ে ধাধা প্রান্তদেশে পৌঁছাতে
মেঘালয় থেকে বাতাসে ভেসে
হিমালয় হয়ে জাপ্লং স্বচ্ছ জলে মিশে,
ভেবেছিলাম জোনাকিপোকা হয়ে-
রংধনুর সাত রঙ হাতে ছুয়ে দিব মেঘদূতের পা।
মিনতি করে বলবো,
তোমার ভাষাতে মেঘধনু যেন একটু সদয় হয়।
সে দিন দুপুরবেলা বৃষ্টির জলে গা ভিজিয়ে ভেবেছিলাম
হয়তো একদিন তুমি-আমি বর্ষা হয়ে,
আসবো ফিরে যখন জৈষ্ঠের তাপদৃষ্টি পোড়ায় শস্যখেত
আম আর কাঁঠালের ঘ্রাণে মুহমুহ করে দখিনা বাতাস।
...... (চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



