
ট্রেনে বসে আছি, ফ্রি খবরের কাগজ পড়ছি।
আমপাং পার্ক নামের একটা স্টেশনের ঘটনা। আলিফ লায়লার দেশের এক হুর সামনের সিটে জড়সড় হয়ে বসল। কালো বোরখার আঁচল দিয়ে তার মুখ পর্যন্ত ঢেকে রাখা, চোখও কালো সানগ্লাসে বিলীন।
আসল ঘটনার শুরুটা এখান থেকে।
মিনি স্কার্ট পরা এক চাইনিজ মেয়ে তার পাশের খালি সিটে বসার সাথে সাথে আলিফ লায়লার হুর সটাং দাঁড়িয়ে গেল, বেশ জোরেশোরেই বলে উঠল― নাউজুবিল্লাহ্!
চাইনিজ মেয়েটা অবাক হয়ে কিছুক্ষণ হুরের দিকে তাকাতে লাগল। তারপর সে সিট ছেড়ে উঠে অন্যত্র চলে গেল।
হুর আবার তার সিটে বসে পড়ল। এর কিছুক্ষণ পর একটা টিনেজার ছেলে হুরের পাশের খালি সিটটায় বসতে গেলে তৎক্ষণাৎ হুর আপা তার ভাষায় কি সব বলে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেল।
ঘটনা সামান্য।
তবুও আমি কেন যেন অসামান্য চিন্তায় বিভোর হয়ে ট্রেন থেকে নেমে এলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




