
আমার নতুন রিসার্স স্টুডেন্ট।
সামর্থ্য ও দক্ষতার প্রথম পরিমাপক হিসেবে তাকে একটা কাজ দিয়েছিলাম। সময় ছিল এক সপ্তাহ। তেরো দিন পর কোত্থেকে যেন সাড়ে চার পৃষ্ঠা কপি-পেস্ট করে হলদে দাঁত প্রদর্শন সমেত বান্দা হাজির।
চশমার উপর দিয়ে তাকিয়ে কপাল ভাঁজ করে বললাম─ এটা কি?
─ ওয়াল্লাহি নো স্লিব।
─ মানে?
─ এফ্রি ডে অনলি স্লিব ফাইভ হাওয়ার্স। ডে-তাইম অনলি ন্যাব ওয়ান হাওয়ার। ওয়াল্লাহি ভেরী হার্ড ওয়ার্ক। আই রাইত এফ্রিতিং ইউ সেইড দক্তুর।
মুখে মাস্ক থাকার কারণে সে আমার দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো দেখতে পেল না। তাই হয়তো প্রশান্তির হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা করার সাহস পেল─ সো, খালাস দক্তুর?
বুঝলাম না কি বলা উচিৎ।
আমার উত্তরের অপেক্ষা না করে সে পকেট থেকে একটা স্প্রে বের করে আমাকে জিজ্ঞাসা করল─ ইয়া দক্তুর, ইউ ওয়ান্ট ফিচ্-ফিচ্?
─ কি এটা?
─ ওয়াল্লাহি করোনা। করোনা ফাইরুস ভেরী ব্যাড।
হঠাৎ প্রচন্ড ক্লান্তিতে ঝাপসা লাগছে চারপাশ। কেন যে সুপারভাইজরী টার্মিনেশন ফর্মটা খুঁজে পাচ্ছি না অফিসের কোথাও!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২১ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




