ব্যাকুল হলে পৃথিবী আর আপন হয় কার কাছে?
সহসা নৈঃশব্দ্য ভেঙে উঠে আসে যদি মৃত পাছে,
এই ভেবে হয়তোবা নদীও স্রোত ভাঙে গোপনে
ব্যাকুল হলে কেউ কেউ মৃত হয় আপন অভিমানে ।
এ এক দর্শন,খুঁজে ফেরা নিজেকে আপন আলয়ে
যেভাবে খুড়ে দেখা যায় পরস্পর পরস্পরকে
তাও অপূর্ণাঙ্গ ,যদি না যাও নারীর বিদ্যালয়ে
নাভীমূলে ঘ্রাণ শু*কেছ হে, চেন কাউকে?
আমার ঘরে বসত করে মুই , আমি কা'র ঘরে শুই?
আমি তো আমার ছায়া নই ;ছায়ার ওপার
চালার উপর বাড়ছে, আমার পরিচয় কোন ভুঁই?
শূণ্যতা জুড়ে থাকে প্রশ্ন আর আপন আঁধার....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

