somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীকে স্যালুট!

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু সময় নিয়ে লেখাটা পড়ার অনুরোধ করছি॥॥॥॥॥॥॥॥



বাবা ছিল ব্যাকডেটেড (সেকেলে)।
আমার সঙ্গে তার ম্যাচ করত না (মিলত
না)। আর মা আমার �সব কথাই
বাবাকে বলে দিত। কোনো ফ্রিডম
(স্বাধীনতা) ছিল না। আমি বোর
(বিরক্ত) হয়ে গেছিলাম।’
পুলিশের বিশেষ শাখার (এসবি)
পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর
স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায়
গ্রেপ্তার হওয়া তাঁদেরই
মেয়ে ঐশী রহমান পুলিশের
জিজ্ঞাসাবাদে এভাবেই ঘটনার বিবরণ
দিয়েছে!!!(সূত্র-প্রথম আলো)
মেয়েটার বয়স কত জানেন তো?
মেয়েটা আমার বয়সি!
মাত্র ১৭!
কিন্তু সে ভয়ংকর খুনি!!!
আরো ভয়ংকর হলো ঠান্ডা মাথার খুনি!
প্রথমে কফির সাথে মিশিয়েছে ঘুমের
ঔষুধ।তারপর নিশ্চিন্তে(!) কুপিয়েছে!
যেখানে বাবাকে ২ বার
সেখানে মাকে কুপিয়েছে মাত্র(!) ১১
বার!!!
বাবা মায়ের মনে প্রথমে বিশ্বাস স্থাপন
করেছে।তারপর তাদেরকে মেরেছে!
ঘটনা-" পুলিশ কর্মকর্তারা বলেন, গত
বুধবার
সকালে ঐশী তার মাকে জানায়,
সে ভালো হয়ে গেছে, আর অবাধ্য
হবে না। মা বিষয়টি তার
বাবাকে জানান।
বাবা খুশি হয়ে সকালেই
তাকে নিয়ে রমনা পার্কে হাঁটতে যান।
এভাবে বিশ্বাস স্থাপনের পর ঐশী বুধবার
বিকেলে মাকে বাইরে যাওয়ার
কথা জানায়।
মা তাকে যেতে অনুমতি দেন। এ
সুযোগে বাসা থেকে বের হয়েই
ঐশী বন্ধুদের সঙ্গে দেখা করে, আবার
বিকেলে ফিরে আসে। পুলিশের ধারণা, এ
সময় খুনের পরিকল্পনা পাকাপোক্ত
করা হয়।"(সূত্র-প্রথম আলো)
এখন ঐশীর উদ্দেশ্যে বলছি-
তুই খারাপ ছিলি বলে তোকে শাসন
করেছিলেন উনারা।কিন্তু তুই যখন
ভালো হয়ে যাবার অভিনয় করলি তখন
কি উনারা তোকে শাসন করেছেন?
নাকি তোকে বাসায়
বন্দি করে রেখেছিলেন?
নাকি উনাদের
ভালোবাসা পেয়েছিলি তুই তখন?
কিভাবে পারলি এই কাজ করতে?!
ভয়ংকর!
কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর
বয়স কবিতার ৪ টা লাইন
মনে পড়ে গেলো-
আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
তবে বন্ধুরাও যে কখনো কখনো ভয়ংকর
অভিশাপ হয়ে উঠে তার প্রমাণ আজ এই
ঐশী!
বন্ধু বিচারের
ক্ষেত্রে মনযোগী হওয়া দরকার।
এমন বন্ধু থাকা উচিত নয় যে এমন
কাজে উৎসাহ দেয়!
তবে আমার কি মনে হয় জানেন?
ঐশীর এই অপরাধের অধিকাংশ দোষ
বাবা-মায়ের!!!
কিভাবে?
একজন ইয়াবা আসক্ত
ব্যাক্তি খিটখিটে ভাব, অহেতুক
রাগারাগি,
ভাঙচুর, নার্ভাসনেসে ভুগতে থাকে।
তারউপর তার বাবা-মা তার
সাথে যে ব্যাবহার করেছেন
সেটা তাকে আরো হিংস্র করে তোলে!
যার ফলে সে তার মা-
বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ
করেনি!
বাবা-মায়ের আসলে উচিত ছিলো তার
সাথে বন্ধুত্বসুলভ আচরণ
করে তাকে ভালো পথে আনার।
তা না করে তারা তাকে উলটো ক্ষেপিয়ে তুলেছিলেন
তারপর ঐশী ছিলো ইংলিশ মিডিয়ামের
একজন ছাত্রী।
সে ধর্মীয় কোনো শিক্ষা পায়নি।সেটার
দায় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান
এবং বাবা-মায়ের!
কিন্তু তাই বলে বাবা-মাকে হত্যা করা!
কিভাবে সম্ভব?!
ঐশী একজন ঠান্ডা মাথার খুনি!
ভয়ংকর!
পরিকল্পনা কর পিতামাতা হত্যা!
গায়ে কাঁটা দিয়ে উঠে!
আমাদের বাবা-মা কি এখন তাদের জীবন
নিয়ে শঙ্কিত?
আমাদের দেখলেই কি তাদের মুখ
ভয়ে শুকিয়ে যাবে?
আরো ঐশী যেন গড়ে না উঠে এই দায়িত্ব
আমাদের পিতা-মাতার।
ওদের ধর্মীয়
শিক্ষা দিতে হবে বেশি বেশি।
একটা শিশুর আদর্শ হয় তার মা।
মায়ের দায়িত্বই হলো সন্তানকে মানুষ
করে তোলা।
নেশা একটা মানুষের জীবনের সবকিছুই
কেড়ে নেয়।
এর স্বাক্ষাত প্রমাণ ঐশী।
নেশা থেকে দূরে থাকুন।
যাদের প্রতি ক্ষোভ থাকে,নেশার সময়
মাদকাসক্তরা তাদের খুন করতেও
দ্বিধাবোধ করেনা!
প্রমাণ ঐশী।
সব মাদকাসক্তদের উদ্দেশ্যে বলছি-
ঐশী একটা অপরাধ করে আপনাদের �
ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে!
সাবধান করে দিয়েছে সব মাদকাসক্তদের!
এখনো সময় আছে নেশা নামক অন্ধকার
জগত থেকে ফিরে আসুন।
না হলে পরিণতি হবে ঐশীর মতোই।
এরচেয়েও ভয়ংকর হতে পারে!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×