somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি ১৪/১/২০১৩ (রাত ১:০৫- ১:৩৫)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সকালে অফিস, সকালে অফিস... রাত জাগা যাবে না!" করে করে সবসময় ঘুমায়ে যাই। কিন্তু আজ আমাকে লিখতে হবে। নইলে ঘুম আসবেনা।
গরীবি কখনো আমাকে কষ্ট দিতে পারেনি খুব একটা। সবসময়ই স্বপ্ন দেখে দেখে দারিদ্রকে কাঁচকলা দেখায়ে আসছি। কিন্তু আজ মনে হয় একটু মচকে গেলাম। সবসময়ই ভাবসি, এত্তো বড় দুনিয়াতে আল্লাহ্‌ পাঠিয়েছেন, তার কিছুটা তো অন্তত দেখে যাবো!
অন্তত দুয়েকটা দেশ তো দেখবো। চারপাশে সবাইকে দেখে দেখে ভাবা শুরু করসিলাম, ... যেমন করেই হোক মাস্টার্স টা দেখের বাইরেই করবো। এই সুযোগে দুনিয়াটা একপাক ঘুরবো। গত কয়েকটা মাস খুব খাটা খাটনি করে আজ নিশ্চিত হলাম যে আমাকে এই ৫৬ হাজার বর্গমাইলের ভেতরেই পুরো জীবনটা কাটিয়ে চলে যেতে হবে। কারণ আমার বাবা নিতান্তই একজন ছাপোষা সরকারী কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন যিনি জীবনে দুর্নীতি করেন নাই। তারই সুফল পাচ্ছি।
এসব ভাবতে ভাবতে রাতে অফিস থেকে রিকশা করে ফেরার পথে আমাদের গলিতে এসে দেখি এক বিল্ডিং-এ এলাহী কান্ড। গত কদিন ধরে এত্তো গায়ে হলুদ হচ্ছে! বড় বড় ডেকচিতে হেভী রান্না চলছে নিচে মানুষ আয়েশ করে খাচ্ছে। পুরো দালান আলোকসজ্জিত। সামনে বেশ কিছু গাড়ী পার্ক করা। সামনের দোকানদারকে জিজ্ঞেস করলাম, "কি হচ্ছে এটা?"......উত্তর এলো,
"কান স্যাঁদানি! জমিদারের ছোড মাইয়ার কান ফোঁড়াইয়ে দে! হেতাল্লাই খাওয়ার।"
_____________________________♣_____________________________

এখনো DJ party চলতেসে বিল্ডিংটার ছাদে... উদ্দাম হিন্দী গান বাজতেসে বিকট শব্দে, উন্মত্ত হৈ-হুল্লোড় ভেসে আসতেসে SPEAKER-এ। আমার সমস্ত দরজা জানালা বন্ধ করেও ঠেকাতে পারতেসিনা তাদেরকে আমি। গুম গুম sonic buzz-এ
যেন আমার হাস্যকর, নগন্য এবং নিতান্তই অগণ্য জীবনটাকে পরিহাস করছে দেয়ালের প্রতিটা কম্পন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×