somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশর রহস্য (কলকাতা মুভি রিভিউ)

১০ ই মে, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই মুভিটি পশ্চিমবঙের বিখ্যাত লেখক সুনীল গঙোপাধ্যায় এর কাকাবাবু সিরিজের "মিশর রহস্য" এর কাহিনী অবলম্বনে তৈরী করা হয়েছে। মুভিটি ১১ই অক্টোবর ২০১৩ সালে রিলিজ পায়। কাহিনীপ্লট অনুযায়ী এর শুটিং ভারত এবং মিশর এই দুটি দেশে করা হয়েছে।

গল্পের কেন্দ্রীয় ও মূল চরিত্র হল কাকাবাবু। ভালো নাম রাজা রায়চৌধুরী। যিনি আগে দিল্লিতে ভারত সরকারের আর্কিওলজিকাল গ্রুপের বড় পোস্টে চাকরি করতেন। আফগানিস্তান এর এক অভিযানে দূর্ঘটনায় তিনি এক পা হারান। কিন্তু তার মনোবল, অজানাকে জানার প্রবল ইচ্ছা তাতে কমেনি। সময় পেলেই তার ভাইপো সন্তুকে নিয়ে বেরিয়ে পড়েন নতুন কোন অভিযানে। সন্তুর ভালো নাম সুনন্দ রায়চৌধুরী। সে একজন কলেজের ছাত্র।

ছবির প্রথমেই আমরা মামুন সাহেবের কথা জানতে পারি। যিনি কাকাবাবুকে দিয়ে হিয়েরোগ্লাফিক্স এ লেখা কিছু কাগজপত্র নিয়ে আসেন তা অনুবাদের জন্য। ঘটনাক্রমে আমরা জানতে পারি এইসব হিয়েরোগ্লাফিক্স এর লেখক মুফতি আল মুহম্মদ। যিনি বাবা পীর নামেই অধিক পরিচিত। মামুন সাহেব বাবা পীরকে নিজের চাচা বলে উল্লেখ করেন এবং হিয়েরোগ্লাফিক্স এর লেখাগুলো অনুবাদ করে দিতে কাকাবাবুর নিকট অনুরোধ জানান। এই কাজের জন্য ২০ লক্ষ টাকার প্রস্তাব জানালেও কাকাবাবু লেখাগুলোর অনুবাদ মামুন সাহেবকে জানাতে অসম্মত হন। কারণ হিসেবে তিনি জানান বাবা পীর অনুরোধ করেছেন তিনি যেন নিজে যাচাই না করে এই সমস্ত লেখা কারও কাছে প্রকাশ না করে। কিন্তু তার এই কথা মামুন সাহেব ও হানি আল কাদি বিশ্বাস করে নি। হানি আল কাদি হল মিশরের এক বিপ্লবী দলের প্রধান। বাবা পীর সন্ন্যাস গ্রহণের আগে একটি বিপ্লবি দলের প্রধান ছিলেন, তাই হানি আল কাদি ও আল মামুন এর ধারণা ওই হিয়েরগ্লাফিক্স এর মাধ্যমে বাবা পীর নিজের লুকানো অস্ত্র এবং টাকা পয়সার ভান্ডার এর সন্ধান দিয়েছেন। কিন্তু কাকাবাবু তা কাউকে না জানিয়ে নিজে হাতিয়ে চায়। কাকাবাবু কাউকে কোন প্রকার ব্যখ্যা না দিয়ে তিনি নিজে তা যাচাই করে দেখার জন্য তার ভাইপো সন্তুকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হন।

মিশরে তারা পৌঁঁছানোর কিছুক্ষণের মাঝেই হানি আল কাদি কাকাবাবুকে তার লোক দিয়ে কিডন্যাপ করায়। ঘটনাক্রমে কাকাবাবু ও হানি আল কাদির মাঝে শ্রদ্ধা মেশান এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। কাকাবাবু তাকে জানায় বাবা পীর এর হিয়েরোগ্লাফিক্স এ লেখা সংকেত এর মাঝে কোন অর্থ বা অস্ত্রের সন্ধান নেই। যদি তিনি এসব কিছু পান তবে তাকে জানাবেন। ওদিকে আল মামুন বাবা পীর এর লেখার মানে জানতে মরিয়া হয়ে সন্তুকে কিডন্যাপ করে কাকাবাবু ও হানি আল কাদির উপর চাপ সৃষ্টির জন্য। অবশেষে তারা কাকাবাবুর মধ্যস্ততায় একটা সমোঝতায় আসে।

গল্পের শেষ দৃশ্য অভিনিত হয় রাণী হেটাফেরাস এর পিরামিড এর নিচে। আল মামুন বিশ্বাসঘাতকা করে। বাবা পীর এর শেষ ইচ্ছার কথা প্রকাশ পায়। কাকাবাবু তা পূরণ করেন। কিন্তু সেখানে কোন অর্থ বা অস্ত্রের সন্ধান পাওয়া যায় না। তবে সেখানেও হিয়েরোগ্লাফিক্সে লেখা কিছু সংকেত পাওয়া যায়। যার অনুবাদ কাকাবাবু হানি আল কাদিকে দিয়ে দেয় এবং আশীর্বাদ করে বলে ওই সংকেত অনুসারে কাজ করতে। হয়তোবা অর্থ বা অস্ত্রের সন্ধান পাওয়া যেতেও পারে। আসলেই কি পরে কোন অর্থ বা অস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছিল?? তা কিন্তু আর দেখানো হয় নি ছবিতে।




সৌজন্যেঃ টিউনার সাকিব.ব্লগস্পট.কম
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ দুপুর ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×