somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুহক (হুমায়ন আহমেদ, সায়েন্স ফিকশন)

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুহক, হুমায়ন আহমেদ এর রচিত অন্যতম একটি সায়েন্স ফিকশন গল্প।

এই গল্পটির মূল চরিত্র নীশিনাথ বাবু। তাকে ঘিরেই সমস্ত ঘটনা আবর্তিত হয়। নীশিনাথ বাবু ৫৫-৬০ বছর বয়সি একজন বৃদ্ধ। তিনি তার একসময়ের ছাত্র মহসিন এর বাসায় থাকেন। মহসিন এর স্ত্রীর নাম দীপা। তার দুই মেয়ে এক ছেলে। ছোট মেয়ে আলো মূক ও বধির, কিন্তু বেশ মেধাবী।

গল্পের শুরু হয় নীশিনাথ বাবুর সাইনাসের সমস্যার জন্য এক্স-রে করাতে যাওয়ার মধ্যে দিয়ে। সাইনাসের সমস্যার জন্য ডাক্তারের পরামর্শে তিনি মাথার এক্স-রে করান। কিন্তু তিনি এক্স-রে করানোর সময় এক্স-রে মেশিনটিতে বড় রকমের সমস্যা দেখা দেয়। যেখানে স্বাভাবিক ভাবে ২০মিলিরেম এক্স-রে তার মস্তিষ্কের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কথা। সেখানে প্রায় ১০হাজার রেম এক্স-রে তার মস্তিষ্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই বিশাল পরিমাণ এক্স-রে তার মস্তিষ্কের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর যেখানে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়ার কথা সেখানে আপাতদৃষ্টিতে তার কিছুই হয় না। ওখানকার ডাক্তারসহ সকলেই এই ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায়।

আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ওই ঘটনার ফলে তার মস্তিষ্কের এক বিস্ময়কর পরিবর্তন ঘটে। তিনি মানুষের মস্তিষ্কের মাঝে সরাসরি প্রবেশ করে তাদের মনের কথাবার্তা জানতে পারার একরকম ক্ষমতা লাভ করেন। সেই সাথে মাত্রারিক্ত রেডিয়শেনর সমস্ত লক্ষণ তার মধ্যে ফুটে উঠতে শুরু করে। রাতারাতি তার মাথার সব চুল পড়ে যায়, তার দাঁত পড়া শুরু করে। তিনি তার এই বিস্ময়কর ক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি মহসিন এর ছোট মেয়ে আলোকে সরাসরি তার মস্তিষ্কে প্রবেশ করে লেখা পড়া শিখানোর চেষ্টা করে সফল হন। তিনি মানুষের মনের কথা বলে চমকে দিতে থাকেন। যদিও তার ছাত্র মহসিনসহ সকলেই তাকে পাগল ভাবতে শুরু করে।
তিনি মারা যাওয়ার আগে তার জীবনের সর্বশেষ কাজটি করেন তার প্রিয় ছাত্র মহসিন এর মস্তিষ্কে। তিনি সেখান থেকে সবরকম ঘৃণা দূর করে তার স্ত্রী দীপার প্রতি ভালবাসায় পূর্ণ করে দেন। সেই সঙ্গে দিয়ে যান মৃত্যু সম্পর্কে এক বিস্ময়কর ধারণা।

এরকম কি সত্যিই সম্ভব?? কে জানে!! মানুষের মস্তিষ্ক নিয়ে এরকম বিস্ময়কর ও বিপজ্জনক পরীক্ষা কোথাও চালানো হয়েছে বলে আমার জানা নেই.........। তবে এই বইটি পড়ার মাধ্যমে আপনি অন্যরকম এক কৌতুহল উপলব্ধি করবেন তার নিশ্চয়তা আমি নিসংকোচে দিতে পারি

সৌজন্যেঃ টিউনারসাকিব.ব্লগস্পট.কম
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×