গত কয়েকদিন ফেসবুক, পত্রিকা ইত্যাদি থেকে জানতে পারলাম,
ভারত বাংলাদেশ থেকে ১০০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনবে। রপ্তানি ব্যাপারটা ভালো, কিন্তু সবসময় কিন্তু ভালো নয়, অর্থনীতির জন্যও নয়। এখানে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের উধৃত্ত ব্যান্ডউইথ থেকে, এই উধৃত্ত ব্যান্ডউইথ এর পরিমান প্রায় ২০৮ গিগাবাইট বলে জানা গিয়েছে।
এবার নিজের দুঃখের কথা বলি। আমি প্রায় ১৫০০ টাকা মাসিক খরচ করে বাংলালায়ন থেকে ৫১২ কেবিপিএস স্পীডে নেট ব্যবহার করি। এই প্যাকেজকে উনারা আদর করে সাফারি কিং বলে ডাকেন। কিন্তু আমি নিজকে রাজা তো দুরের কথা, সামান্য নাগরিক সুবিধা প্রাপ্ত প্রজাও ভাবতে পারছি না, অনিয়মিত সেবার কারনে।
View this link
এমতবস্থায় দেশের সরকার, দেশে ইন্টারনেট প্রদান সুগম ও সস্তা না করে, ভারতের ইন্টারনেট সমৃদ্ধি নিয়ে চিন্তিত। ভারতে নাকি ৩৫ রুপিতে ১এমবিপিএস স্পিডের ইন্টারনেট পাওয়া যায়। যাই হোক, এই দেশে সরকার বোধয় ইন্টারনেট এর মত অপ্রয়োজনীয় সুবিধা প্রদান অধরা রাখবেন, এই নীতি গ্রহণ করেছেন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


