বর্তমান কোচিং বা প্রাইভেট নীতি ঃ: https://dl.dropbox.com/u/86081945/401(520-06-12).pdf । অনেক কিছুই করা যায় কিন্তু কিছুই করা যায় না । ধরুন কোচিং বাণিজ্য বন্ধ করা হল । স্কুল এ বছরের স্পোর্টস , এসএসসি পরীক্ষা , মিলাদ , ২ ঈদ , জেএসসি হৈ হৈ ........................ বছর শেষ । পড়া হয় কখন ? স্কুল আর কলেজ সম্পূর্ণ আলাদা । স্কুল এ ছাত্রদের বাধ্য করা যায় কিন্তু কলেজ বাধ্য করা যায় না । ক্লাস কতক্ষণ হয় ? ৩৫ - ৪০ মিনিট । এইচএসসি ৩৫ - ৪০ মিনিট এ কি সম্পূর্ণ পড়া আলোচনা করা সম্ভব ? আমাদের ক্লাস এ ১৮০ জন পরে । সবাই কি সমান মেধাবী ? আইন টা কাদের জন্য ? যারা প্রাইভেট পরাতে বাধ্য করে । কিন্তু ছাত্র রা যদি সেসচায় পড়তে চায় তাদের জন্য কোন বিশেষ সুবিধা রাখে নি ( ঝামেলা জনক ) । শিক্ষকদের দুর্নীতি বন্ধ করতে এই ব্যবস্থা । ব্যাবহারিক পরীক্ষা তে যে দুর্নীতি হয় তাতে ব্যাবহারিক পরীক্ষা বন্ধ করতে হবে ? আবার ধরুন একটা কলেজ এর শিক্ষক যথেষ্ট শিক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত । আর কোচিং এ বেশিরভাগ শিক্ষক ই পড়ুয়া । কলেজ শিক্ষক দের কাছে যদি পড়তে দেওয়া না হয় , তবে ছাত্র রা তো কোচিং এই যাবে । আমার মতে কোচিং বন্দ করা উচিত কিন্ত সরকার কোচিং এর উপর ভ্যাট বসিয়ে বৈধ করেছে । সরকার এই নিয়ে যখন মিটিং করেছে তখন শুধু স্কুল কলেজ প্রধান দের সাথে মিটিং করেছে , শিক্ষক দের মতামতের গুরুত্ব দেয় নাই ।
তাই আমি মনে করি সব শিক্ষক দের বিরুদ্ধে আইন না করে , যারা ছাত্রদের পড়তে বাধ্য করে তাদের বিরুদ্ধে আইন করা দরকার , আর কোচিং বন্ধ করা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


