একি আমার কি হল ? কি হয়েছিল আমার ? এমন শূন্যতা লাগছে কেন ? কেমন যেন হাল্কা হাল্কা মনে হচ্ছে । মনে করতে পারছি না কেন ?
একটু পরে মনে হয় সব ধীরে ধীরে সব । রাস্তায় এখন রক্ত জমাত বেঁধে আছে । কি হয়েছিল জান ?আমার ? হ্যাঁ । আমি বাসে চাপা পরেছিলাম ।আমার তো কোন দোষ ছিল না । কেন ওই ঘাতক বাস আমার এই খুদ্র জীবনটা কেড়ে নিল ? ঘটনা শুনবে? ঘটনা ?
হা হা । শুনবেই তো ।ঘটনা শুনতে তোমাদের তো অনেক আগ্রহ । পত্রিকায় তো তোমরা ঘটনা শুনতে কেন । আর কি আগ্রহে পর , আর আফসোস কর । হয়ত আমার এই ঘটনা পত্রিকায় ছাপা হবে । কত মানুষ আফসোস করবে । তাই না । একি তোমরা কারা? ও তোমরা আমার বন্ধু ? ও হো তোমরা তো আমার বন্ধু । ভুলেই গিয়াছিলাম ।ভুলব ই তো । মাথা তা তো আর আস্তা নেই । মাথা তা কি সুন্দর একটা আওয়াজ করেই না ফেটে গেল ।আর মগজ ? সে তো রাস্তায় এখন ও পরে আছে । মাছি ভন ভন করছে । তোমরা খুব ই কষ্ট পাচ্ছ ,তাইনা । একি তোমরা কি করছ ? তোমরা বাসে কেন আগুন দিচ্ছ কেন ? তোমরা আমার আমার কথা শুনছ না কেন ? হুম , বুঝতে পেরেছি । তোমাদের খুব কষ্ট হচ্ছে । একসময় থেমে যাবে ক্রোধ , ক্ষোভ , আবার চলবে সেই গাড়ি , এক সময় তোমরা হয়ত ভুলে ই যাবে । কেউ যখন আমার নাম বলবে তখন মনে করতে খুব কষ্ট হবে , পরে বলবে ও হ , মনে পরেছে ,সেই ছেলেটা যে বাস চাপা পরেছিল । কিন্তু যার মনে রাবণের চিতা জ্বলবে তিনি আমার মা । । আহ হা , কত আশা ছিল বড় হব । মানুষ এর মত মানুষ হব ।তা আর হল না । কখন ভাবতে পারি নাই আমাকে এভাবে চলে যেতে হবে । কত রাত ঘুমাই নাই , এই পড়া সেই পড়া । কত পড়া । আজ আমি ঘুমাব ।সাবধান কেউ আমাকে ডাক দিবে না ।আমি ঘুমাব শান্তির ঘুম । ওরা কত্ত ভাল ।আমাকে ঘুমাতে বাবস্থা করে দিয়াছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


