শীঘ্রই শুরু হচ্ছে ‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩’ এর বাছাই পর্ব ‘আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩ (সিলেট অঞ্চল)’ এর রেজিস্ট্রেশন। এ রেজিস্ট্রেশন চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। এ জে মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে, বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এবং শাবিপ্রবি গণিত সমিতির সহযোগিতায় অলিম্পিয়াডের আয়োজক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগ। আগামী ৬ ডিসেম্বর শাবিপ্রবিতে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে। এ অলিম্পিয়াডে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ডিগ্রী কলেজসমূহের গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অলিম্পিয়াডের সেরা ১০ প্রতিযোগী আগামী ১৯ ডিসেম্বর ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) – এ ‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩’ এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন তাদের স্ব স্ব বিভাগীয় প্রধান/চেয়ারম্যান। অনলাইনে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য http://www.sustmatharena.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বিশেষ প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ করা যেতে পারে, আহ্বায়কঃ ০১৭১২২৩৯৩০৯ (অধ্যাপক ড. মোঃ রাশেদ তালুকদার) এবং সদস্য সচিবঃ ০১৭১৬২৮৪৬৪৬ (ড. মোহাম্মদ খায়রুল হাসান) এই নম্বরগুলোতে।
আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩ (সিলেট অঞ্চল): রেজিস্ট্রেশন শুরু হচ্ছে শীঘ্রই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।