somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ

৩১ শে আগস্ট, ২০১০ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭এ জুলাই, ২০১০ । দুপুর ৩:৪৫ ।

হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে মোবাইলে ফোন আসল । অপর প্রান্ত থেকে বলে উঠল, “আপনি কি সাকিব নূর আশরাফ বলছেন?”। আমার হৃদপিন্ডটা একখানা high jump মেরে আলজিহ্বাকে বাড়ি মেরে আবার যথাস্থানে ফেরত আসল । আমি বললাম, হ্যা । কন্ঠটি আবার বলল যে Multi Securities and Services Ltd এ আমাকে ইন্টারভিউ এর জন্য যেতে হবে ২৯ তারিখে। মনে পড়ল, প্রায় দেড় মাস আগে সেখানে CV পাঠিয়েছিলাম । Executive Trainee পোস্ট এর জন্য । ডাক যে চলে আসবে ভাবিনি । মনে মনে চরম excited তখন আমি । জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ । কি জিজ্ঞেস করবে, কি answer দিব, বুঝতে পারছিলাম না ।

সেদিন ছিল পবিত্র শবে বরাত । রাতে নামাজ পড়ে দোয়া করলাম, চাকরি করি বা না করি, এই চাকরিটা যাতে পাই । বৃহঃপতিবার ইন্টারভিউ । বুধবার সারাদিন গেল হয় ঘুমিয়ে, নয়তো চাপা উত্তেজনায় । রাতে ঘুমও এসেছে আজানের পর ।

পরের দিন সাতসকালে, পুরোদস্তুর ফুলবাবু হয়ে ভার্সিটি গেলাম ।সেখান থেকে ১২:৩০ এ বাসে উঠে সোয়া দু-ঘন্টা ট্রাফিক জ্যাম ভ্রমণ করে মতিঝিল পৌছালাম । দেখি ইন্টারভিউ এর এখনও ৪৫ মিনিট বাকি । আমার পেটের ভিতরের হিংস্র জীবজন্তুরা ততক্ষণে অলিম্পিকের ৪০০ মিটার দৌড়ের অর্ধেক পার করে ফেলেছিল । পাশের ছাপড়া হোটেল থেকে পরাটা-ডালভাজি-চা-বিড়ির দ্বারা উনাদের শান্ত করলাম । এরপর গেলাম অফিসের ভিতরে । যাওয়ার সাথে সাথে একটা form দিলো fill up করতে । সেখানে expected salary দিলাম ২৫০০০ । মোট ১০ জন কে ইন্টারভিউ এর জন্য ডেকেছে । এসেছে মাত্র ৬ জন । তখনই মোটামুটি নিশ্চিত হলাম চাকরিটা পাব । আমরা অপেক্ষা করছি কখন ইন্টারভিউ নিবে । হঠাৎ দেখলাম একজন একটা প্লেটে করে কেক নিয়ে সবাইকে দিচ্ছে । দেখে আমার আর আরেক জন interviewer এর বড়ই লোভ হল । কিন্তু মোগো দেলো না । বিশ্বাস যান, খোদার কিরা, একডা পিচ ও দেলো না । হালার পো হালারা । যাই হোক একে একে ডাকা শুরু হল । আমার সিরিয়াল চার নম্বর । প্রথম জন ৫ মিনিটের মাথায় বের হয়ে আসল । এসে বলল salary ৮০০০ টাকা দিবে । গেল মেজাজ খারাপ হয়ে । আজকাল একটা পিয়নের বেতনই হয় ৮০০০ টাকা । যথাসময়ে আমার ডাক আসল । আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করল expected salary ২৫০০০ টাকা বেশি হয়ে যায় না । আমি বললাম, I don’t think so . তারা যখন বলল ৮০০০ টাকা দিবে আমি দিলাম হেসে । twist আরো আছে । চাকরি আমার হবে কিন্তু ৫ বছরের contract sign করতে হবে X(। ফস্‌ করে বলে ফেললাম bull shit . পর পরই বললাম তাহলে আমার দ্বারা সম্ভব নয় । চলে আসলাম এরপর ।

নতুন একটা experience হল । যা দরকার ছিল । সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে জীবনের প্রথম ইন্টারভিউ এ পাশ করেছি । প্রথমটা তো গেল, এখন দেখা যাক, what’s next. মনে রাখতে হবে…
“NO EDUCATION,
NO QUALIFICATION,
ONLY CONFIDENCE”

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×