somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুবার্ষিকী…এতিমখানায় একটি বেলা

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে একটা বছর কেটে গেল । অথচ মনে হয় এই সেদিন । ঠিক একবছর আগে, এই অক্টোবরের ৯ তারিখে আব্বা মারা গেল । মুসলমানদের মধ্যে কারও মৃত্যুবার্ষিকী পালনের নানা রীতি আছে । কেউ কোরআন খতম দেয় , কেউ মিলাদ পড়ায় । এদের frequency টাই বেশী । বাসায় চিন্তা ভাবনা করে decide করলাম , এবার আব্বার প্রথম মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় একবেলা খাওয়াবো । এক বিশেষ কারনে বেছে নিলাম, ঢাকার আজিমপুরে অবস্থিত, “স্যার সলিমুল্লাহ এতিমখানা ” কে ।

প্রস্তুতিপর্ব শুরু হল এক সপ্তাহ আগে থেকে । ৪ তারিখে এতিম খানায় গিয়ে কথা বলে আসলাম । শুক্রবার হওয়ায় ৯ তারিখের বদলে ৮ তারিখে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম । মোট কতজন ছাত্র-ছাত্রী, কতজনের খাবার লাগবে, কি কি কেনা লাগবে সব জেনে আসলাম । আমার আত্মীয়স্বজনদেরও সেদিন আসতে বলা হবে । মহিলা আর বাচ্চারা বাসায় , আর ছেলেরা যাবে এতিমখানায় । বাসায় এক মহিলা হুজুরকে ডেকে মিলাদ পড়ানো হবে । ঠিক করলাম ৭ তারিখে চাল, ডাল যা লাগবে সব কিনে দিয়ে আসব । এসব ব্যপারে আমার মাসুম মামা অনেক সাহায্য করেছে । তাঁকে ছাড়া এসব একা arrange করতে আসলেই অনেক কষ্ট হত । আগের দুইটা দিন গেল বাজার-সদাই করতেই । ৭ তারিখ রাত ৯ টায় আমি আর মাসুম মামা গিয়ে এতিমখানায় গিয়ে দিয়ে আসলাম মালপত্র । শুধু মুরগি আর কাঁচামরিচ দেই ৮ তারিখ ভোরে ।

মুরগি দিয়ে এসে পরে ১২ টার দিকে আমি, দুলাভাই, চাচাতো ভাই সোহাগ, ছোট ফুপা, কামাল খালু এতিমখানায় গেলাম । ওখানে গিয়ে রান্নার অবস্থা দেখতে গেলাম । ভালোই রান্না করেছিল । ছেলে ও মেয়েদের দু’জায়গাতেই গেলাম । কিছু ছেলে- মেয়েদের সাথে কথাও বললাম । ওখানে ৩ থেকে ১৮ বছর বয়সী ছেলে মেয়ে আছে । চিন্তা করে মনটা কেমন জানি করে উঠল যে এদের একজনেরও বাবা বেঁচে নেই । কারো কারো বাবা- মা দু’জনই নেই ।

দুপুরে জুম্মার নামাজ পড়ে ওখানেই ভাত খেলাম । খেয়ে ওখানকার superintendent এর সাথে কিছুখন কথা বলে বের হয়ে গেলাম । ফেরার পথে আজিমপুর গোরস্তানে আব্বার কবর জিয়ারত করে বাসায় ফিরলাম ।

প্রচন্ড ব্যস্ত একটা দিন গেল । তারপরও মনটা খুবই ভাল লাগছিল কোন এক অদ্ভুৎ কারনে । যদি আল্লাহর রহমত থাকে, তাহলে ইচ্ছা আছে এইখানে আবারও যাওয়ার, ওদের জন্য কিছু করার । দেখা যাক কি আছে কপালে আছে । এতিমখানার কিছু ছবি নীচে দেয়া হল ।



























































০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×