আমি একলা থাকতে পছন্দ করি । তাই বইলে ভাইবেন না আমার ফ্রেন্ডের সংখ্যা এক্কেবারে নগন্য ।
শুরুতে অনেক ছিল । এখন ঝরতে ঝরতে শুণ্যের কোঠায় থেকছে।
যেই কয়টা আছে ওদের গিফট আর আবদার পুরণ করতে করতে জীবনটা শেইষ ।
তয় ইদানিং সেই প্রিয় মুখগুলা হারায় যাইতেছে ।
আমি এতিম হইয়া যাইতেছি ।
একটারতো ২০০১-এ প্রেম কইরা পাংখা গজাইছিল । তখন থিকা ইগনোর করা শিখছে ।
৩৬৫ দিনে উনার ৭৩০ দিনই তার কুনো খবর নাই।
বিয়া করবার পর আর মাটিতে পা পড়ে নাইক্যা ।
এখন আবার সওয়ামি-সংসার করতে দেশ থিক্কাই উড়াল দিব ।
'ক' -এর চেহারাতো প্রতিদিনই দেখি
কিন্তু উনি বিরত থাকেন নাই । এখন শুক্রবারটাই বা খালি থাকে কেন ?
'#' তো উচ্চ বিদ্যালয়ের ডিগ্রী লইতে দেশ ছাইড়ে চইলা যাইবে । মনের দুঃখে একটা স্ক্রাপবুক বানায় দিতাছি ।
সেইটা কবে নাগাদ শেষ হইবে তার ইস্টিমেসন করবার পারতাছি না । শেষ না হইলেও সমস্যা নাই । ওরেই কমু বানায় নিতে ।
'ট' -ও চইলা যাইতেছে । ওর চাপাবাজিগুলা মিস করমু খুব । :#>
'রু' তো দেশেই থাকবো । কিন্তু উনি আবার কিপ্টা ।
টি.এন.টি-তেও ফুন দেওয়ার সময় ঘড়ি নিয়া বসে ।
তাই যোগাযোগটা বেশীরভাগ সময় ইউনিডিরেকশনাল ।
কিন্তু মুবাইলের অপর প্রান্তে এতত বেশী শব্দ দুষণ, ওর লগে ফুন আলাপের চিন্তা অনেক আগেই মন থিক্কা উবে গেছে ।
আর বাকি রইলাম আমি ।
একলা একলা নিজের লগে কথা কওন যায় ।
এখন আমার সমব্যথী হইছে জিপি
প্রতিদিন নিদানপক্ষে ৩টা কইরা এসএমএস পাঠায়
লাত্থি মারি
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


